News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের বন্ধ হয়ে গেল জলপাইগুড়ির দেবপাড়া চা বাগান, কর্মহীন ১২০০ জন
Image

ফের বন্ধ হয়ে গেল জলপাইগুড়ির দেবপাড়া চা বাগান, কর্মহীন ১২০০ জন

বানারহাট, ২৩ জানুয়ারি (হি.স.) : কোনও রকম নোটিস ছাড়াই কার্যত বাগান ছেড়ে পালিয়ে গেলেন মালিক পক্ষ । ফলে ফের বন্ধ হয়ে গেল জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগান । কর্মহীন প্রায় ১ হাজার ২০০ জন শ্রমিক। মঙ্গলবার সকালে ফ্যাক্টরির গেটে তালা ঝুলতে দেখে শোরগোল পড়ে যায় শ্রমিকদের মধ্যে।

মঙ্গলবার সকালবেলা যথারীতি কাজে যোগ দিতে আসেন বাগানের শ্রমিকরা। প্রথমে তাঁদের নজরে আসে বাগানের অফিস বন্ধ। দেখা মেলেনি কারোর। এমনকী উপস্থিত ছিলেন না ম্যানেজারও। আসেনি অফিস অন্যান্য আধিকারিকরা। দীর্ঘক্ষণ বাগান গেটে এভাবে দাঁড়িয়ে থেকে খোঁজাখুঁজি করার পর তাঁদের সন্ধান না মেলায় বুঝতে পারেন বাগান ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছেন বাগান কর্তৃপক্ষ। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে।

এক কর্মহীন চা শ্রমিক বলেন, “আমরা ৪৫ দিন কাজ করেছি। তার টাকা দেয়নি। আজ এসে দেখি সব অফিস বন্ধ। কোথাও কেউ নেই। আমরা প্রথমে বুঝতে পারিনি। বেলা বাড়ার পর সবটা পরিষ্কার হয়ে গেল। আসলে ওরা পালিয়ে গিয়েছে। চা বাগান বন্ধ করে চলে গিয়েছে।”

প্রসঙ্গত, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছর ২০ জুন খোলে এই বাগান। এরপর বিভিন্ন দাবিদাওয়া নিয়ে গত নভেম্বর মাসে থানা ঘেরাও এবং সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকরা। অভিযোগ, শ্রমিকদের নিয়মিত পারিশ্রমিক দিচ্ছে না বাগান কর্তৃপক্ষ। প্রায় চার মাসের বেশি সময় ধরে হাজিরা পাচ্ছেন না তাঁরা। পাশাপাশি, দীর্ঘ এক বছর ধরে বাগানের কর্মীরাও বেতন পাচ্ছেন না। গতকাল বাগানের কর্তৃপক্ষের কাছে তাঁদের বকেয়া টাকা মেটানোর দাবি জানিয়েছিলেন শ্রমিকরা। বাগান কর্তৃপক্ষ এবিষয়ে আশ্বাসও দিয়েছিল। গতকাল বিকেলের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানানো হয়েছিল। তবে রাতেই বাগান ছেড়ে চলে যায় বাগান কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বন্ধ হওয়া ছটি চা বাগান সরকার নিয়ে নেবে। এছড়াও বন্ধ হওয়া চা বাগানের শ্রমিকদের দেড় হাজার টাকা দেওয়া হবে। মমতা একদিকে যখন জনমুখী প্রকল্প করছেন সেই সময় আবার চা বাগান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আগামীকাল কেন্দ্রীয় সচিবদের বৈঠক, ‘ইজ অব লিভিং’ ও ‘ইজ অব ডুয়িং বিজনেস’-এ সংস্কারে জোর

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৯ জুন : দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর, স্বনির্ভর এবং জনবান্ধব করে তুলতে মঙ্গলবার…

ByByNews Desk Jun 29, 2026

আয়ুষ্মান সারথি হোয়াটসঅ্যাপ চ্যাটবট ও ইউনিফায়েড ড্রাগ রেজিস্ট্রি চালু করলেন জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস বাংলা): কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জে.পি.) নাড্ডা সোমবার স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, স্বচ্ছ ও…

ByByNews Desk Jun 29, 2026

আবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন মল্লিকার্জুন খাড়গে, বললেন ‘সরকারকে জবাবদিহির আওতায় রাখার লড়াই চলবে’

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): কর্নাটক থেকে পুনর্নির্বাচিত হয়ে সোমবার ফের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন…

ByByNews Desk Jun 29, 2026

পশ্চিম এশিয়া সংকটে তেলের ধাক্কা থেকে গ্রাহকদের সুরক্ষা দিয়েছে ভারত, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হলেও ভারত…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top