নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.) : অযোধ্যাধামে দু’টি স্বদেশী ভ্রাম্যমান হাসপাতাল ‘ভীষ্ম’-র ব্যবস্থা করা হয়েছে। অযোধ্যাধামে রামলালার অভিষেক অনুষ্ঠানের জন্য সোমবার, ২২ জানুয়ারি ভ্রাম্যমান দু’টি হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। এই দুটি ভ্রাম্যমাণ হাসপাতালের নাম ‘ভীষ্ম’। দু’টি ভ্রাম্যমান স্বাস্থ্য পরিষেবাই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে ৮,০০০ অতিথি উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) তাঁর পোর্টালে এই বিষয়ে একটি সচিত্র বিবরণ শেয়ার করেছে। পিআইবি জানিয়েছে “প্রজেক্ট ভীষ্ম” স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত ব্যবস্থা ও যত্ন প্রদান করবে। এটি ২০০ জন হতাহতের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে। এটি উদ্ভাবনী যন্ত্রপাতি দিয়ে সজ্জিত। “ভীষ্ম”-এর মাধ্যমে ১২ মিনিটের মধ্যে আশ্চর্যজনকভাবে ব্যাপক দুর্ঘটনার ক্ষেত্রে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচার করা সম্ভব হবে। ভীষ্ম শক্তিশালী, ওয়াটারপ্রুভ এবং লাইটওয়েট যন্ত্র।

অযোধ্যাধামে দু’টি স্বদেশী ভ্রাম্যমাণ হাসপাতাল ‘ভীষ্ম’, প্রস্তুত সর্বক্ষণের জন্য
Releated Posts
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস
কলকাতা, ২২ জুন : দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল…
মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শ্রমিকবোঝাই পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ১৮
ছিন্দওয়াড়া, ২২ জুন : মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া-বেতুল জাতীয় সড়কে সোমবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু…
দ্রুত অগ্রসর হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, আগামী ৪৮ ঘণ্টায় মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা; উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ২০২৬ আরও দ্রুত অগ্রসর হচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের…
রাজ্য বাজেট নিয়ে সতর্ক থাকার নির্দেশ মমতার, তড়িঘড়ি সমালোচনা না করার বার্তা দলীয় শিবিরে
কলকাতা, ২২ জুন (আইএএনএস): রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেওয়ার জন্য নিজের অনুগত তৃণমূল…


















