News Flash

  • Home
  • দিনের খবর
  • সমগ্র দেশ ‘রামময়’ হয়ে উঠেছে, মনে হচ্ছে ত্রেতাযুগে প্রবেশ করেছি : যোগী আদিত্যনাথ

সমগ্র দেশ ‘রামময়’ হয়ে উঠেছে, মনে হচ্ছে ত্রেতাযুগে প্রবেশ করেছি : যোগী আদিত্যনাথ

অযোধ্যা, ২২ জানুয়ারি (হি.স.): সমগ্র দেশ ‘রামময়’ হয়ে উঠেছে, মনে হচ্ছে আমরা ত্রেতাযুগে প্রবেশ করেছি। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার পর বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং অন্যান্য এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমি স্বাগত জানাই।” যোগীর কথায়, “সমগ্র দেশ ‘রামময়’ হয়ে উঠেছে। মনে হয় আমরা ত্রেতাযুগে প্রবেশ করেছি।” যোগী বলেছেন, “রাম মন্দির সেখানেই তৈরি হয়েছে, যেখানে আমরা মন্দির নির্মাণের সংকল্প করেছি।”

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “এখন অযোধ্যার রাস্তায় আর গুলির শব্দ প্রতিধ্বনিত হবে না। কারফিউ থাকবে না। এখন এখানে দীপোৎসব ও রামোৎসব হবে। রাজপথে প্রতিধ্বনিত হবে শ্রী রামের নাম ‘সংকীর্তন’, কারণ এখানে রামলালার প্রতিষ্ঠাই রাম রাজ্যের ঘোষণা।” রাম মন্দিরের উদ্বোধন প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং সংকল্প ছাড়া সম্ভব হত না। বক্তব্য রাখতে উঠে এমনটাই জানালেন যোগী আদিত্যনাথ। যোগী বলেন, “আমাদের প্রজন্ম ধন্য, যাঁরা এই মুহূর্তের সাক্ষী হতে পারলেন।”

Releated Posts

গুজরাটে পার্ক করা ট্রেলারে এসইউভি-এর ধাক্কা, নিহত ৭

ভাবনগর, ৬ অক্টোবর (আইএএনএস): গুজরাটের ভাবনগর জেলায় মঙ্গলবার একটি পার্ক করা ট্রেলারের পিছনে এসইউভি ধাক্কা মারায় সাতজনের মৃত্যু…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026

তিন নতুন বিচারপতিকে শপথ পাঠালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): সুপ্রিম কোর্টের তিন নবনিযুক্ত বিচারপতিকে মঙ্গলবার শপথবাক্য পাঠ করালেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত।…

ByByNews Desk Oct 6, 2026

বীরভূমে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডব, মৃত্যু ১, আহত অন্তত ১০

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top