News Flash

  • Home
  • দেশ
  • সর্বধর্ম সমন্বয়ে ‘সম্প্রীতি মিছিল’, কালীঘাটে পুজো দিলেন মমতা
Image

সর্বধর্ম সমন্বয়ে ‘সম্প্রীতি মিছিল’, কালীঘাটে পুজো দিলেন মমতা

কলকাতা, ২২ জানুয়ারি (হি.স.) : অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনই বাংলায় ‘সম্প্রীতি মিছিলে’র ঘোষণা করেছিলেন। সেই মতো কালীঘাটের মন্দিরে পৌঁছে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মা কালীর চরণে পুষ্প নিবেদন করলেন তিনি।

মুখ্যমন্ত্রী পুজো দিলেন, করলেন মন্ত্রপাঠ। কালীঘাটের মন্দিরে এদিন আরতিও করতে দেখা যায় মমতাকে। মায়ের দর্শন সেরে বেরিয়ে ‘সম্প্রীতি মিছিলে’র সূচনা করলেন মমতা। অযোধ্যার মূল অনুষ্ঠান মিটে যেতেই ‘সম্প্রীতি মিছিলে’র সূচনা হল কলকাতা। আগেই যদিও এর ঘোষণা করেছিলেন মমতা। তিনি জানিয়েছিলেন, রামমন্দির উদ্বোধনের পাল্টা কিছু করতে চাইছেন না তিনি। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তার আগে সর্বধর্ম সমন্বয়ে জোর দিতেই এই উদ্যোগ।

Releated Posts

অ্যাপ-ভিত্তিক ক্যাবে মহিলাদের নিরাপত্তায় নতুন নির্দেশিকা জারি করল জাতীয় মহিলা কমিশন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা ব্যবহারকারী মহিলাদের নিরাপত্তা জোরদার করতে সোমবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল জাতীয়…

ByByNews Desk Oct 5, 2026

সংস্কৃত বিশ্বকে পথ দেখাতে পারে, অযোধ্যা সভ্যতার চেতনা: রাজনাথ সিং

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): সংস্কৃত ভারতের জ্ঞান ও বিজ্ঞানকে উচ্চতায় পৌঁছে দিয়েছে এবং এখনও এই ভাষার বিশ্বকে পথ…

ByByNews Desk Oct 5, 2026

বহিরাগত হুমকির জন্য প্রশিক্ষণ, এই হামলা ছিল ভিতর থেকেই: স্মিত মাচ্ছরের প্রাক্তন সহকর্মী

মুম্বই, ৫ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাই বিমানের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের প্রাক্তন সহকর্মী টিনা গোস্বামী বলেছেন, সহ-পাইলটের হামলার মুখে…

ByByNews Desk Oct 5, 2026

মমতার চিকিৎসা রিপোর্ট প্রকাশ্যে আসার ঘটনায় ৩ চিকিৎসককে আইনি নোটিস

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিকিৎসা রিপোর্ট প্রকাশ্যে আসার ঘটনায় রোগী-চিকিৎসক গোপনীয়তা লঙ্ঘনের…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top