News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা, ত্রিপুরায় রাজভবনে প্রদীপ প্রজ্জ্বলন করলেন রাজ্যপাল, পরিদর্শনে জগন্নাথ মন্দির
Image

অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা, ত্রিপুরায় রাজভবনে প্রদীপ প্রজ্জ্বলন করলেন রাজ্যপাল, পরিদর্শনে জগন্নাথ মন্দির

আগরতলা, ২২ জানুয়ারি : অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজ সন্ধ্যায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজভবনে প্রদীপ প্রজ্জ্বলন করেন। প্রদীপ প্রজ্জ্বলনের সময় উপস্থিত ছিলেন রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা, উপসচিব রতন ভৌমিক ও রাজভবনের অন্যান্য আধিকারিকগণ।

এদিকে, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে আগরতলাস্থিত জগন্নাথ মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মন্দিরে পূজা দেন এবং রাজ্য ও দেশবাসীর কল্যাণে প্রার্থনা করেন। পরে রাজ্যপাল সমস্ত মন্দির পরিসর ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, আজ অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। গত ৫০০ বছরের হিন্দু ধর্মাবলম্বীদের অশেষ প্রচেষ্টায় পুনরায় রাম মন্দির স্থপন করা সম্ভব হয়েছে। যারা রাম এবং রামায়ণে বিশ্বাস করেন তাদের জন্য আজকের দিনটি খুবই গর্বের। ভগবান রামের মধ্যে একটি আদর্শ মানব জীবনের সমস্ত গুণাবলীর উপস্থিত ছিল। তাই তাঁকে মর্যাদা পুরুষোত্তম রাম বলা হয়। জগন্নাথ মন্দিরের সঠিক রক্ষণাবেক্ষণের জন্য রাজ্যপাল মন্দিরের পরিচালন কমিটির সদস্যদের প্রশংসা করেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top