News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় শীঘ্রই সমাধান হবে পানীয় জলের সমস্যার, জানালেন বিধানসভার মুখ্য সচেতক
Image

তেলিয়ামুড়ায় শীঘ্রই সমাধান হবে পানীয় জলের সমস্যার, জানালেন বিধানসভার মুখ্য সচেতক

আগরতলা, ২২জানুয়ারি :পানীয় জলের সমস্যায় ভুগছেন চাকমাঘাট এলাকায় বসবাসকারী সাধারণ মানুষজন। আগামী ১ বছরের মধ্যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করা হবে। এই ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হয়ে গেলে তেলিয়ামুড়ার পুরো এলাকায় বসবাসকারী প্রত্যেকের ঘরে জল জীবন মিশন প্রকল্পে দু-বেলা করে পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হবে। একথা জানান তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়।

দীর্ঘদিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছেন তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায় বসবাসকারী সাধারণ মানুষজন। বর্তমানে চাকমাঘাটে ব্রিজের কাছে খোয়াই নদীর উপর তেলিয়ামুড়া পুরপরিষদকে নিরবছিন্ন ভাবে জল দেওয়ার জন্য একটা ওয়াটার  ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরী করা হচ্ছে। ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক,  ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটির কাজ অনেকটাই এগিয়ে গেছে। এই প্ল্যান্টের জন্য রাজ্য সরকার ৫কোটি ৫১ লক্ষ টাকা বরাদ্দ করেছে।

তিনি এদিন আক্ষেপের সুরে বলেন, ৬বছর যাবৎ দেখছেন তেলিয়ামুড়া পুরপরিষদ এলাকায় নিয়মিত পানীয় জল সরবরাহ হচ্ছে না। কারণ বিগত সরকারের সময়ে যেখানে ওয়াটার প্ল্যান্ট টি তৈরী করা হয়েছিল সেই ওয়াটার প্ল্যান্ট থেকে নদীর জলের গতিপথ পরিবর্তন হয়েছে। তাঁর দাবি, প্রতিনিয়ত ড্রাজার দিয়ে বালি খুঁড়ে তারপর জল তুলে মানুষকে পানীয় জল সরবরাহের চেষ্টা হচ্ছে। তিনি সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে, ১ বছর অপেক্ষা করুন। ওই সময়ের মধ্যে ওয়াটার ট্রিটমেন্টের কাজ শেষ হয়ে প্রতি ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে দিনে দুইবার পানীয় জল সরবরাহের চেষ্টা হচ্ছে। 

Releated Posts

চুরি হওয়া বাইক ও স্কুটি উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ৬ অক্টোবর: জিবি হাসপাতাল চত্বর থেকে চুরি যাওয়া একটি বাইক এবং একটি টিভিএস এনটর্ক স্কুটি উদ্ধার করল…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

কৈলাসহরের দেবীপুরে মধ্যরাতে বসতঘরে আগুন, দুষ্কৃতীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ

কৈলাসহর, ৬ অক্টোবর: কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামে ফের নাশকতার অভিযোগ।…

ByByReshmi Debnath Oct 6, 2026

২৮ নম্বর ওয়ার্ডে নতুন কার্যালয় নির্মাণের উদ্যোগ, ভিত্তিপ্রস্তর ও ভূমিপূজা মেয়র দীপক মজুমদারের

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা পুর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের নাগরিক পরিষেবাকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে নতুন…

ByByReshmi Debnath Oct 6, 2026

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top