News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিলকিস বানো মামলা : জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করল ১১ দোষীই
Image

বিলকিস বানো মামলা : জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করল ১১ দোষীই

গোধরা, ২২ জানুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশেরই পরই জেল কর্তৃপক্ষের কাছে গিয়ে আত্মসমর্পণ করল বিলকিস বানো মামলার ১১ জন দোষী। রবিবার গভীর রাতে ১১ জন দোষীই গুজরাটের পঞ্চমহল জেলার গোধরা উপ-জেলে গিয়ে আত্মসমর্পণ করেছে। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছেন, বিলকিস বানো মামলার ১১ জন দোষী রবিবার রাতে গুজরাটের পঞ্চমহল জেলার গোধরা উপ-জেলে আত্মসমর্পণ করেছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট জানায়, ওই ১১ জন ধর্ষককে মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার, তা এক্তিয়ার-বহির্ভূত। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের পর্যবেক্ষণ ছিল, জালিয়াতি করে ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছিল। কারণ ধর্ষকদের মুক্তি দেওয়া সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ারই ছিল না গুজরাট সরকারের। একই সঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দেয় যে, খুন এবং ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়া ১১ জনকেই দু’সপ্তাহের মধ্যে জেলে ফিরে যেতে হবে। আত্মসমর্পণ করতে হবে তাঁদের।

এর পরেই তাঁদের মধ্যে কয়েক জন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে জানায়, আত্মসমর্পণ করার জন্য তাঁদের আরও কিছুটা সময় দেওয়া হোক। কেউ জানান, সে অসুস্থ। কেউ আবার ছেলের বিয়ের কারণ দেখায়। অপরাধীদের সেই আর্জি খারিজ করে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও বাড়তি সময় দেওয়া হবে না তাদের। নির্ধারিত দিনেই তাঁদের জেলে ফিরতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ মতো রবিবার রাতেই আত্মসমর্পণ করল ১১ জন দোষী।

Releated Posts

বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির আহ্বান জয়শঙ্করের, জেজু ফোরামে তুলে ধরলেন ‘বসুধৈব কুটুম্বকম’-এর দর্শন

সিওল, ২৫ জুন (আইএএনএস): আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বৃহত্তর বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ভারতের প্রাচীন…

ByByNews Desk Jun 25, 2026

ভেনেজুয়েলার ভূমিকম্পে শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির, সবরকম সহায়তার আশ্বাস ভারতের

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা-র প্রতি গভীর সমবেদনা জানিয়ে ভারত সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব…

ByByNews Desk Jun 25, 2026

জরুরি অবস্থা ছিল সংবিধান ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত: গণতন্ত্রের রক্ষকদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ১৯৭৫ সালে ঘোষিত জরুরি অবস্থার ৫১তম বর্ষপূর্তিতে গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় সংগ্রাম করা…

ByByNews Desk Jun 25, 2026

শিশু ও স্কুলে হামলা মানবতার ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ, জবাবদিহির দাবি ভারতের

জাতিসংঘ, ২৫ জুন (আইএএনএস): সশস্ত্র সংঘাতে শিশু ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ক্রমবর্ধমান হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top