News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ২২ জানুয়ারি বিকাল ৪-টা পর্যন্ত অসমে বন্ধ থাকবে মাছ ও মাংসের দোকান : মুখ্যমন্ত্রী- আগামীকাল অসমের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, দুটোয় খুলবে সরকারি অফিস
Image

২২ জানুয়ারি বিকাল ৪-টা পর্যন্ত অসমে বন্ধ থাকবে মাছ ও মাংসের দোকান : মুখ্যমন্ত্রী- আগামীকাল অসমের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, দুটোয় খুলবে সরকারি অফিস

গুয়াহাটি, ২১ জানুয়ারি (হি.স.) : অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে আগামীকাল ২২ জানুয়ারি বিকাল ৪-টা পর্যন্ত বন্ধ থাকবে অসমের সমস্ত মাছ ও মাংসের, বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ রবিবার গুয়াহাটির দিশপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করতে গিয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী। এছাড়া ‘রামলালার প্রাণপ্রতিষ্ঠা’ উপলক্ষ্যে বেলা দুটা পর্যন্ত রাজ্যের রেস্তরাঁগুলিতে কোনও আমিষ জাতীয় খাবার পরিবেশন না করার আহ্বান জানিয়েছেন ড. শর্মা। তাছাড়া এদিন সমস্ত ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখার পাশাপাশি মুখ্যমন্ত্রী প্ৰাণপ্ৰতিষ্ঠা উপলক্ষ্যে বিশেষ দোয়া ও নামাজ এবং উপাসনায় অংশগ্ৰহণ করতে সকল ধর্মের মানুষের প্রতি আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আগামীকাল ভারতীয় সভ্যতার বিজয়দিবস। সকলের উচিত শান্তি ও সম্প্রীতি বজায় রাখা।

মুখ্যমন্ত্রীর আরও ঘোষণা, মহতি অনুষ্ঠান উপলক্ষ্যে আগামীকাল রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে আগামীকাল বেলা ২-টায় সরকারি অফিস খুলবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অসমের স্পর্শকাতর এলাকাগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থারও আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে পবিত্র অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যায় প্রতিটি বাড়ি, দোকানপাট ইত্যাদি সর্বত্র প্রদীপ প্রজ্বলন করতেও রাজ্যবাসীর প্রতি আবেদন জানিয়েছেন তিনি।

কেবল তা-ই নয়, ধর্মীয় পবিত্রতা বজায় রেখে আগামীকাল ২২ জানুয়ারি অসমে ড্ৰাই দিবস ঘোষণা করেছেন ড. শৰ্মা। এদিন কোথাও কোনও ধরনের মদ বা নেশাসামগ্রী বিক্রি ও সেবন করা যাবে না।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top