News Flash

  • Home
  • দেশ
  • রাম মন্দির উদ্বোধনের দিন সবাইকে বিনামূল্যে চা–বিস্কুট খাওয়াবেন বালুরঘাটের বিশু
Image

রাম মন্দির উদ্বোধনের দিন সবাইকে বিনামূল্যে চা–বিস্কুট খাওয়াবেন বালুরঘাটের বিশু

বালুরঘাট, ২১ জানুয়ারি (হি.স.) : রাত পোহালেই রাম মন্দিরের উদ্বোধন। সোমবার অয্যোধ্যায় নবনির্মিত মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাও করা হবে । আর ওইদিন সবাইকে বিনা মূল্যে চা–বিস্কুট খাওয়াবেন বালুরঘাট শহরের ডি মোরের চা ব্যবসায়ী মলয় সরকার ওরফে বিশু(৫৮)।

চিরকালই এলাকায় রামভক্ত বলেই পরিচিত। ২২ জানুয়ারি অযোধ্যায় যখন রাম মন্দিরের উদ্বোধনের দিন সকাল থেকে রাত পর্যন্ত এলাকায় বিনামূল্যে চা বিস্কুট খাওয়াবেন তিনি। যারা দোকানে আসবেন তাদেরই বিনা পয়সায় চা–বিস্কুট খাওয়াবেন বলে জানাচ্ছেন বিশু৷ ভগবান রামের প্রতি শ্রদ্ধা জানাতে ওই দিন সাধারণ মানুষদের বিনামূল্যে চা ও বিস্কুট খাওয়াবেন বলে জানাচ্ছেন তিনি। সকালে দোকান খোলা থেকে রাতে দোকান বন্ধ পর্যন্ত যতক্ষণ দোকান খোলা থাকবে বিনামূল্যে চা এবং বিস্কুট খাওয়াবেন বলে জানিয়েছেন ৷ শুধু মুখে ঘোষণা নয়, রীতিমতো ফ্লেক্স করে দোকানের সামনে তা ঝুলিয়ে দিয়েছেন। সাফ বলছেন, সবাই আসুন। কারও থেকে টাকা নেব না। আর্থিক অনটন সংসারে থাকার পরও বিশুর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিশুর বাড়ি শহরের নাইন জুয়েলস ক্লাব সংলগ্ন এলাকায়। বিয়ে করেননি। বাড়িতে বর্তমানে ভাই, ভাইঝি ও ভাইয়ের স্ত্রী আছে৷ সেখানেই তিনি খাওয়া দাওয়া করেন। শারীরিক সমস্যার জন্য ঠিকমতো কথা বলতে পারেন না তিনি। দীর্ঘ ১৪-১৫ বছর ধরে বালুরঘাট শহরেশহরের নাইন জুয়েলস ক্লাব সংলগ্ন এলাকায়র সত্যজিৎ সিনেমা হল সংলগ্ন ডি মোড়ে চায়ের দোকান করে আসছেন। চায়ের দোকান থেকে যা আয় হয় তা দিয়েই সংসার খরচ চালান, দাঁড়ান অসহায় মানুষদের পাশে। অনেক ভবঘুরে ও অসহায় মানুষকে বিনামূল্যে চা-বিস্কুটও খাওয়ান৷ দীর্ঘদিন ধরেই শুনে আসছেন রাম মন্দির হচ্ছে। অবশেষে আগামী সোমবার তার শুভ উদ্ধোধন হবে। তাই ভগবান রামের প্রতি শ্রদ্ধা জানাতে ওই দিন সাধারণ মানুষদের বিনামূল্যে চা ও বিস্কুট খাওয়াবেন বলে জানাচ্ছেন তিনি।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top