News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরের স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেছেন অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন
Image

ধর্মনগরের স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেছেন অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন


ধর্মনগর,২০ জানুয়ারি: ২২ জানুয়ারি সমগ্র দেশ জুড়ে রাম মন্দিরের পূজন অনুষ্ঠিত হবে তাকে সাঙ্গ করে সারা দেশ জুড়ে চলছে মন্দির মাঠ এইসব পরিষ্কার। এরই অঙ্গ হিসেবে শনিবার ধর্মনগরের সেন্ট্রাল রোডের কালিবাড়ি মন্দির ও তার প্রাঙ্গণ পরিষ্কার করলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

তাঁর সাথে ছিলেন পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, সমাজসেবী শ্যামল নাথ প্রমূখ।

বিশ্ববন্ধু সেন বলেন, সারা ভারতবর্ষ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে মন্দির মঠ পরিষ্কার করা হচ্ছে। সারা দেশ জুড়ে রামের নামে অযোধ্যা যাত্রার যাত্রার একটা ধুম পড়ে গেছে। সবার পক্ষে অযোধ্যাযাত্রা সম্ভব নাও হতে পারে তাই যে যার এলাকায় হিন্দু রীতি মেনে মন্দির মঠ পরিষ্কার করে চলেছি।

এদিন তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী ২২ জানুয়ারির অনুষ্ঠানকে সামনে রেখে ১১ দিন ধরে সংযম করে চলেছেন এবং শুধুমাত্র নারকেলের জল গ্রহণ করছেন। প্রধানমন্ত্রীর মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। মাঝের কমিউনিস্টদের ২৫ বছর সেকুলারিজম আখ্যা দিয়ে একটা বিশেষ ধর্মের জাতিকে সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই ২৫ বছর হিন্দু-মুসলিমের মধ্যে দাঙ্গা পাহাড়ি বাঙালির মধ্যে বিবাদ সৃষ্টি করে দেশের তথা রাজ্যের ঐক্যকে বিনষ্ট করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী সকল ধর্মের প্রতি সমান সমান সহনশীলতা দেখিয়ে দেশের ঐক্যকে মজবুত করে চলেছেন বলে উল্লেখ করেন।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top