News Flash

  • Home
  • দিনের খবর
  • বেঙ্গালুরুতে নির্মীয়মান স্কুল ভবন ভেঙে মৃত্যু দুই শ্রমিকের, আহত আরও ১৩ জন
Image

বেঙ্গালুরুতে নির্মীয়মান স্কুল ভবন ভেঙে মৃত্যু দুই শ্রমিকের, আহত আরও ১৩ জন

বেঙ্গালুরু, ১৯ জানুয়ারি (হি.স.): কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে নির্মীয়মান স্কুল ভবন ভেঙে প্রাণ হারালেন দুই শ্রমিক। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন শ্রমিক। তাঁদের মধ্যে ৬ জনের আঘাত গুরুতর। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আনেকাল তালুকায়। যে সময় ঘটনাটি ঘটেছিল তখন ১৫ জন শ্রমিক কাজ করছিলেন।

বেঙ্গালুরু গ্রামীণ পুলিশ সুপার (এসপি) মল্লিকার্জুন বলবান্দি বলেছেন, আনেকাল তালুকার বদেরহল্লির কাছে সেন্ট অ্যাগনেস স্কুলের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় নির্মাণ কাজ চলার সময় ভেঙে পড়ে। তিনি বলেন, এই ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে ও ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসাবশেষ পরিষ্কার করা হয়েছে এবং নীচে কেউ চাপা পড়ে নেই। পুলিশ জানিয়েছে, আহত শ্রমিকরা পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও ঝাড়খণ্ডের বাসিন্দা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top