News Flash

  • Home
  • দিনের খবর
  • যাদবপুরে অচলাবস্থা নিরসনের দাবিতে শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ
Image

যাদবপুরে অচলাবস্থা নিরসনের দাবিতে শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ

কলকাতা, ১৯ জানুয়ারি (হি.স.): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পঠনপাঠন ও প্রশাসনিক অচলাবস্থা নিরসনের দাবিতে শুক্রবার বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচির উদ্যোক্তা ছিল সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (আবুটা)।

আবুটা-র যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক দেবব্রত বেরা এই কর্মসূচিতে বলেন― সমাবর্তনের কয়েক ঘণ্টা আগে উপাচার্যকে অপসারণের স্বেচ্ছাচারী সিদ্ধান্তে গোটা শিক্ষাসমাজও গভীরভাবে হতাশ ও অসন্তুষ্ট। উপাচার্যকে অপসারণের ধরণ এবং তার পরবর্তী পদক্ষেপগুলি অত্যন্ত স্বৈরাচারী। যা উপাচার্যের পদ এবং বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের প্রতি সীমাহীন অবজ্ঞার বহিঃপ্রকাশ। আচার্যের পদ থেকে এটা প্রত্যাশিত নয়।

তাঁর ক্ষমতার নির্বিচার প্রয়োগে বলি হচ্ছে ছাত্রদের স্বার্থ। উপাচার্যের মতো নির্বাহী প্রধানকে রাতারাতি অপসারণের ফলে বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আচার্য ভালো করে জানতেন সুপ্রিম কোর্টের অন্তর্বতীকালীন আদেশে থাকায় তিনি নতুন কোনও স্থায়ী বা অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবেননা। তা সত্বেও তিনি ভারপ্রাপ্ত উপাচার্যকে রাতারাতি অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অভূতপূর্ব অচলাবস্থার সৃষ্টি করলেন।

বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান সংকট নিরসনে তাঁর কোনও বাস্তব পদক্ষেপ আজও দেখা গেলনা! যদিও বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে মাননীয় আচার্য-রাজ্যপাল সম্প্রতি তাঁর মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট সার্চ কমিটি তৈরি করলেই স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়টি এগোবে। তার আগে যাদবপুরের উপাচার্য নিয়ে কী করা যায়, সে বিষয়ে তিনি আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইবেন।

বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোনও কাজ যাতে আটকে না থাকে, তার জন্য আচার্য আইনি পরামর্শ নিয়ে বিশ্ববিদ্যালয়ের আইনের মধ্যে দিয়ে নির্দেশ দেবেন।”

আবুটার সাধারণ সম্পাদক গৌতম মাইতি তাঁর বক্তব্যে প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্ট সার্চ কমিটি তৈরি করলেই তবে যদি স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়টির সমাধান সম্ভব হয় তাহলে কেন তিনি তাঁরই নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ে চরম অচলাবস্থা তৈরি করলেন? অন্তর্বর্তী উপাচার্যকে অপসারণ করার আগে বিশ্ববিদ্যালয়ে সম্ভাব্য অচলাবস্থা এড়াতে তিনি কেন আগেভাগেই সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইলেন না যে সেই দায়িত্ব অন্য কাউকে দেওয়া যাবে কিনা?

বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোনও কাজ যাতে আটকে না থাকে, তা নিয়ে এখন কেন তিনি আইনি পরামর্শ নেওয়ার কথা ভাবছেন? অন্তর্বর্তী উপাচার্যকে অপসারণ করলে অচলাবস্থা তৈরি হবে তা কি তিনি জানতেন না? তিনি কেন এ বিষয়ে আইনি পরামর্শ উপাচার্যকে অপসারণের আগে নেননি?

আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের বর্তমান অচলাবস্থা আচার্যেরই সৃষ্টি। অচলাবস্থা নিরসনের দায় তাঁকেই নিতে হবে। রাজ্য সরকারকেও এই অচলাবস্থা নিরসনে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।”

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top