News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্ণাটকে নির্মীয়মান বাড়ি ভেঙে মৃত বাংলার ২ শ্রমিক
Image

কর্ণাটকে নির্মীয়মান বাড়ি ভেঙে মৃত বাংলার ২ শ্রমিক

বেঙ্গালুরু, ১৯ জানুয়ারি (হি.স.) : নির্মীয়মান বেসরকারি স্কুলের একাংশ ভেঙে বিপত্তি ৷ ঘটনায় মৃত্যু হয়েছে বাংলার ২ শ্রমিকের৷ গুরুতর অবস্থা আরও ২ জনের৷

বেঙ্গালুরুর ব্যাদারহল্লী মেইন রোডে দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। নবীন নামে এক শ্রমিক বলেন, “এদিন সকালে কাজ শুরু করা হয় ৷ কিন্তু তার পর এই দুর্ঘটনা ঘটে৷” এসপি মল্লিকার্জুন বালাদান্ডি বলেন, “একটি বিদ্যালয় ভবনের একতলা নির্মাণের সময় মাঝখানের অংশ আচমকা ধসে পড়ে। প্রায় ২৫ জন শ্রমিক কাজ করছিলেন। এ ঘটনায় পশ্চিমবঙ্গের দু’ই শ্রমিকের মৃত্যু হয়েছে। বাকি ১১ জনকে আনেকাল হাসপাতালে ভরতি করা হয়েছে ৷”

তিনি বলেন, “গুরুতর দু’জনকে নিমহানস হাসপাতালে ভরতি করা হয়েছে। সিমেন্ট কংক্রিট বসানোর পরপরই স্টিলের বারগুলো ঠিকমতো স্থাপন না করায় ভবনের মাঝখানের অংশ ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে৷ ১৫ জন কংক্রিট বিছানোর কাজে নিয়োজিত ছিলেন। অন্যরা নীচে দাঁড়িয়ে অন্যদের কাজে সাহায্য করছিলেন। ইতিমধ্যই শ্রমিকদের উদ্ধার করা হয়েছে।”

পুলিশ ইতিমধ্যেই মৃত বাংলার দুই শ্রমিকের পরিচয় প্রকাশ্যে এনেছে৷ একজন হলেন শাহিদ (৩১) অপরজন মিনার বিশ্বাস ৷ পাশাপাশি যাঁরা আহত হয়েছেন তাঁদের প্রত্যেকে উত্তর ভারত ও উত্তর কর্ণাটকের বাসিন্দা বলে জানা গিয়েছে৷

পুলিশ সূত্রে খবর, প্রতিদিনের মতো এদিনও সকালে বেসরকারি স্কুলভবন তৈরির কাজ করতে উপস্থিত হন শ্রমিকেরা৷ কাজ করতে করতে আচমকাই স্কুলের দ্বিতীয় তলের মাঝখানটা ভেঙে পড়ে৷ সেই জায়গায় তখন ১৫ জন শ্রমিক কাজ করছিলেন৷ ধ্বংসস্তুপে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজন শ্রমিকের৷ পুলিশের অনুমান, অতিরিক্ত ভার নিতে না পারায়, বিল্ডিংয়ের ওই তল ভেঙে পড়েছে৷

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top