News Flash

  • Home
  • দিনের খবর
  • চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও দুজন
Image

চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও দুজন

মালদা, ১৮ জানুয়ারি (হি. স.) : বড়দিনের সন্ধ্যায় মালদার চাঁচলে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় আবারও বড় সাফল্য পেয়েছে জেলা পুলিশ। তদন্তে ইতিমধ্যেই লিংকম্যান ও ডাকাত দলের একজন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। বুধবার গভীর রাতে ডাকাত দলের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতদের নাম জাহাঙ্গীর শেখ ও গুলতান শেখ। জাহাঙ্গীর মালদার বাসিন্দা। অন্যদিকে গুলতান বিহারের কাটিহারের বাসিন্দা। ধৃতরা সক্রিয়ভাবে ডাকাতির সাথে জড়িত ছিল। চাঁচল থানার পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।
প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর (২০২৩) মালদার চাঁচলে ভরা বাজারের মধ্যে এক সোনার দোকানে হানা দেয় ডাকাত দল। দুটি বাইকে চেপে মোট পাঁচ জনের একটি ডাকাত দল ঢুকেছিল এলাকায়। সঙ্গে ছিল পিস্তল। মোটর বাইক থামিয়ে সোজা ঢুকে যায় সোনার দোকানে। ডাকাতদের কারও মাথায় ছিল হুডি, কারও মাথায় হেলমেট। মুখ মাস্কে ঢাকা। পিস্তল উঁচিয়ে সোনার দোকান থেকে সর্বস্ব লুঠে নিয়ে চম্পট দেয় ডাকাত দল। দোকানের ভিতরের ভল্টও ভেঙে লুঠ করেছে তারা । এই ঘটনায় আগেই একজন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। ডাকাত দলের আরও দুই সদস্য গ্রেফতার হওয়ায় ধৃতের সংখ্যা বেড়ে হল তিন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top