News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘সিট’-এর মাথার নাম জানাতে আদালতের কাছে আরও কিছু সময় চাইল সিবিআই
Image

‘সিট’-এর মাথার নাম জানাতে আদালতের কাছে আরও কিছু সময় চাইল সিবিআই

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.) : সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সিবিআই এবং রাজ্য পুলিশকে নিয়ে সিট বা বিশেষ তদন্তকারী দল গঠিত হবে। কিন্তু সেই সিটের মাথায় কে থাকবেন, তা এখনও জানাতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। আদালতের কাছে বৃহস্পতিবার আরও কিছুটা সময় চেয়েছে তারা।

সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, তাঁরা আদালতের নির্দেশ অনুযায়ী সিটের প্রধান আধিকারিকের নাম জানতে চেয়েছেন দিল্লির সদর দফতরের কাছ থেকে। কিন্তু সেখান থেকে এখনও উত্তর আসেনি। দিল্লি থেকে জানানো হলেই এসপি পদমর্যাদার আধিকারিকের নাম সিবিআই আদালতে জানাতে পারবে। এর জন্য আরও কিছুটা সময় চেয়েছে তারা।

প্রসঙ্গত, আদালত জানিয়েছিল, সন্দেশখালিকাণ্ডের তদন্তের জন্য যে সিট গঠিত হবে, তার মাথায় থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের এক জন করে এসপি পদমর্যাদার অফিসার। রাজ্যের তরফে বুধবারই সেই অফিসারের নাম জানিয়ে দেওয়া হয়েছে আদালতে। সিবিআইয়ের তরফে সিটের নেতৃত্ব কে দেবেন, সেই অফিসারের নাম বৃহস্পতিবার জানানোর কথা ছিল কেন্দ্রীয় সংস্থার।

Releated Posts

কলকাতায় নিট-ইউজি আন্দোলন ঘিরে অশান্তি: গ্রেফতার ১৬ জনের জামিন মঞ্জুর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top