News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্রাম উন্নয়ন পরিকল্পনা তৈরী করে ব্লকের উন্নয়নে গুরুত্ব দিতে হবে : কৃষি মন্ত্রী

গ্রাম উন্নয়ন পরিকল্পনা তৈরী করে ব্লকের উন্নয়নে গুরুত্ব দিতে হবে : কৃষি মন্ত্রী

আগরতলা, ১৮ জানুয়ারি : রাজ্যের অর্থনৈতিক বিকাশ ও জনগণের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়িত হচ্ছে। এসমস্ত প্রকল্পের সুবিধা প্রান্তিক জনপদের অন্তিম ব্যক্তির কাছে পৌছে দিতে সরকারি দপ্তরগুলিকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এই কাজে জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের মধ্যে সমন্বয় থাকতে হবে। আজ মোহনপুর পঞ্চায়েত সমিতির সাধারন সভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। সভায় কৃষিমন্ত্রী বলেন, গ্রাম উন্নয়ন পরিকল্পনা তৈরী করে ব্লকের উন্নয়নে গুরুত্ব দিতে হবে। সভায় উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, ব্লকের বিডিও ধৃতি শেখর রায়, পঞ্চায়েত সমিতির সদস্য-সদস্যাগণ, ব্লকের বিভিন্ন গ্রামপঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও সচিবগণ। সভায় বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের উন্নয়ন কর্মসূচির চিত্র তুলে ধরেন।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top