News Flash

  • Home
  • দিনের খবর
  • পাঁশকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১, আশঙ্কাজনক আরও ১ জন
Image

পাঁশকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১, আশঙ্কাজনক আরও ১ জন

পাঁশকুড়া, ১৮ জানুয়ারি (হি.স.): পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় রাজ্য সড়কের ওপর ভয়াবহ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হল। আশঙ্কাজনক অবস্থায় অন্য আরেকজন হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে জিয়াখালীতে।

সূত্রের খবর, এদিন ঘাটালগামী একটি প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে একটি লরি। নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি ফের ধাক্কা মারে এক বাইক আরোহীকে। ওই বাইক আরোহী যশোরা থেকে কেসা পাটের দিকে আসছিলেন । ভয়াবহ এই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গণেশ পাত্রের ঘটনাস্থলে মৃত্যু হয় বলে জানা গিয়েছে । পাঁশকুড়া থানা পুলিশের তৎপরতায় ঘাটাল হাসপাতালের ডাক্তার সুদীপ্ত ঘাটা ও মোটরসাইকেল আরোহী গণেশ পাত্রকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাইক আরোহী গণেশ পাত্রকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল হাসপাতালের চিকিৎসকের চিকিৎসা চলছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top