News Flash

  • Home
  • দিনের খবর
  • জ্যোতি বসুকে তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধা মমতার
Image

জ্যোতি বসুকে তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধা মমতার

কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে এই বামফ্রন্ট নেতাকে শ্রদ্ধার্ঘ জানান তিনি।

রাজনৈতিক ময়দানে তাঁরা ছিলেন কট্টর প্রতিপক্ষ। কিন্তু, বাংলার রাজনীতির ইতিহাস হাতড়ালে সৌজন্যের রাজনীতির উদাহরণ মিলবে ভরপুর। আর ফের একবার তা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯১৪ সালে ৮ জুলাই জন্মগ্রহণ করেন জ্যোতি বসু। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কার্যনির্বাহের সময় ছিল ১৯৭৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত। ২০১০ সালের ১৭ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তিনিই রাজ্যের একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি এখনও পর্যন্ত টানা ২৩ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে আসীন ছিলেন। তাঁর রাজনৈতিক আদর্শ-দৃষ্টিভঙ্গি নতুন প্রজন্মের কাছে সম্পদ বলে দাবি ওয়াকিবহাল মহলের।

Releated Posts

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top