News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাস ও ট্রাকের সংঘর্ষে পঞ্জাবে মৃত্যু ৩ পুলিশ কর্মীর, কমবেশি আহত আরও ১০ জন
Image

বাস ও ট্রাকের সংঘর্ষে পঞ্জাবে মৃত্যু ৩ পুলিশ কর্মীর, কমবেশি আহত আরও ১০ জন

হোশিয়ারপুর, ১৭ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের হোশিয়ারপুর জেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৩ পুলিশ কর্মী। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বুধবার সকালে হোশিয়ারপুর জেলার মুকেরিয়ানে দুর্ঘটনার কবলে পড়ে পঞ্জাব পুলিশের একটি বাস। বাসে কমপক্ষে ৩০ জন পুলিশ কর্মী ছিলেন, জলন্ধরের পঞ্জাব আর্মড পুলিশ ইনস্টিটিউশন থেকে গুরুদাসপুরে যাচ্ছিলেন পুলিশ কর্মীরা। সকাল ৬-৭টার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে।

হোশিয়ারপুরের সিনিয়র পুলিশ সুপার সুরেন্দ্র লাম্বা দুর্ঘটনাস্থল পরিদর্শন করার পর বলেছেন, নিহতদের নাম সহকারী সাব-ইন্সপেক্টর হরদেব সিং, সিনিয়র কনস্টেবল গুরপ্রীত সিং, গুরপ্রীতই বাস চালাচ্ছিলেন এবং মহিলা কনস্টেবল শালু রানা। মুকেরিয়ান থানার ইনচার্জ জোগিন্দর সিং বলেছেন, “বুধবার সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষ হয় ওই বাসের। চালক, একজন মহিলা পুলিশ কনস্টেবল এবং অন্য একজন পুলিশ কর্মী প্রাণ হারিয়েছেন।”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top