News Flash

  • Home
  • দিনের খবর
  • পুরাতন মালদায় স্কুল ছাত্রীর গলায় ছুরি দিয়ে আঘাত
Image

পুরাতন মালদায় স্কুল ছাত্রীর গলায় ছুরি দিয়ে আঘাত

মালদা, ১৬ জানুয়ারি (হি.স.): পুরাতন মালদায় স্কুল ছাত্রীর গলায় ছুরি দিয়ে আঘাত। অষ্টম শ্রেণীর ওই ছাত্রী স্কুল থেকে ফেরার সময় স্থানীয় এক যুবক তার গলায় ছুঁড়ি দিয়ে আঘাত করে। মুহুর্তের মধ্যে মালদায় আট মাইল এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছে। জানা গেছে, জখম স্কুল ছাত্রীর নাম সুদীপা স্বর্ণকার।

এলাকার মানুষের অভিযোগ, পুরাতন মালদার আট মাইল এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ওই স্কুল ছাত্রী প্রতিদিনের মতো মঙ্গলবারও স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে যাওয়ার সময় স্থানীয় এক যুবক অতর্কিতে ছুরি দিয়ে হামলা চালায়। আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করার মুহূর্তে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার চাউর হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি জখম স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ব্যবস্থা করা হয় । আপাতত মেডিকেলের চিকিৎসাধীন রয়েছে ওই স্কুলছাত্রী।

Releated Posts

‘অপরাধীদের মনে ভয় তৈরি করুন’, দিল্লিতে ধর্ষণের ঘটনায় পুলিশকে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনাগুলি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় সোমবার দিল্লি পুলিশ ও…

ByByNews Desk Oct 5, 2026

দলীয় তহবিল ব্যবহারে বাধা, বিশেষ আধিকারিকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মমতা শিবির

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): দুর্গাপুজোর আগে দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার অনুমতি না দেওয়ার অভিযোগ তুলে…

ByByNews Desk Oct 5, 2026

পশ্চিম বঙ্গে ইসিএলের সিদুলি কোলিয়ারিতে জল ঢুকে আতঙ্ক, শ্রমিকদের নিরাপদে সরানো হল

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): পশ্চিম বর্ধমানের আন্দালের সিদুলি কোলিয়ারি এলাকায় সোমবার আচমকা খনির ভিতরে জল ঢুকে পড়ায় আতঙ্ক…

ByByNews Desk Oct 5, 2026

অমৃতসরে তিন দুষ্কৃতীর গুলিতে জখম রেল পুলিশের এএসআই, পাঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে মান সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): পাঞ্জাবের অমৃতসরে বাড়ি ফেরার পথে তিন অজ্ঞাতপরিচয় বাইক আরোহীর গুলিতে জখম হলেন রাজ্য পুলিশের…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top