নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): দিল্লির কনৌট প্লেসের হনুমান মন্দিরে পূজার্চনা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। মঙ্গলবার সকালে য্থায্থ ধর্মীয় মর্যাদায় হনুমান মন্দিরে পুজো দেন অনুরাগ ঠাকুর। পরে মন্দির চত্বর সাফাই কর্মসূচিতে অংশ নেন তিনি। নিজ হাতে হনুমান মন্দির স্বচ্ছ ও পরিচ্ছন্ন করে তোলেন তিনি। এরপর স্বচ্ছতার ওপর জোর দিয়ে তিনি বলেন, “ডাস্টবিন একদিকে আর আবর্জনা অন্যদিকে, এই মানসিকতা পরিবর্তন করা দরকার।” কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “দেশবাসীর ৫০০ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। সমগ্র দেশ, বিশেষ করে ভগবান রামের ভক্তরা উদগ্রীব এবং এই ঐতিহাসিক ঘটনার জন্য কিছু করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী মোদী মন্দিরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করার জন্য সবার কাছে আহ্বান জানিয়েছেন, এবং প্রত্যেকেই এতে অবদান রাখার চেষ্টা করছেন।”

ডাস্টবিন একদিকে, আবর্জনা অন্যদিকে, এই মানসিকতা পরিবর্তন করা দরকার : অনুরাগ ঠাকুর
Releated Posts
মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা
মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…
দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…
‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…
পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…


















