News Flash

  • Home
  • প্রধান খবর
  • নদীর চড়ে ভেসেল আটকে বিপত্তি, গঙ্গাসাগর পুণ্যার্থীদের উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী
Image

নদীর চড়ে ভেসেল আটকে বিপত্তি, গঙ্গাসাগর পুণ্যার্থীদের উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী

কাকদ্বীপ, ১৬ জানুয়ারি (হি.স.): মুড়ি গঙ্গা নদীর চড়ে ভেসেল আটকে গিয়ে বড়সড় বিপত্তির মধ্যে পড়লেন গঙ্গাসাগর থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হওয়া পুণ্যার্থীরা। যদিও, উপকূলরক্ষী বাহিনীর তৎপরতায় পুণ্যার্থীদের উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে, গঙ্গাসাগর তীর্থস্থানের কাছে কাকদ্বীপে প্রায় ৪০০ তীর্থযাত্রী নিয়ে একটি ভেসেল নদীর চড়ে আটকে যায়। উপকূল রক্ষী বাহিনী বড়সড় অভিযানে নেমে তীর্থযাত্রীদের উদ্ধার করেছে।

উপকূল রক্ষী বাহিনী আরও জানিয়েছে, তীর্থযাত্রীরা মকর সংক্রান্তি উপলক্ষে পবিত্র পুণ্যস্নান সেরে গঙ্গাসাগর থেকে ফিরে যাচ্ছিলেন। দৃশ্যমানতার কারণে দিকভ্রষ্ট হয়ে নদীর চড়ে আটকে যায় তাঁদের ভেসেল। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২০০-র বেশি পুণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধার করার প্রচেষ্টা চলছে।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top