News Flash

  • Home
  • দিনের খবর
  • বেলঘরিয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার যুবতীর ঝুলন্ত দেহ
Image

বেলঘরিয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার যুবতীর ঝুলন্ত দেহ

বেলঘরিয়া, ১৫ জানুয়ারি (হি.স.): মকর সংক্রান্তির দিন উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার যুবতীর ঝুলন্ত দেহ। শিলিগুড়ির ওই যুবতী এক যুবকের সঙ্গে বেলঘরিয়ার আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। সোমবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘরিয়া যতীনদাস এলাকায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম মৌমিতা ঘোষ। মৌমিতা কয়েক বছর আগে কলকাতায় এসেছিলেন। এখানে এসেই যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। তারপর থেকে ওই যুবকের সঙ্গেই বেলঘরিয়ার আবাসনে থাকতে শুরু করেন। রবিবারই বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়েছিলেন যুবতী। সেখানে গন্ডগোল হয়। রাতে ফ্ল্যাটে নিজের ঘরেই শুয়ে পড়েন। সকালে দরজা না খোলায় ডাকাডাকি শুরু করেন যুবক। কিন্তু দরজা না খোলায় প্রতিবেশীদের ডাকেন। এরপর প্রতিবেশীরাই থানায় খবর দেন। এরপর বেলঘরিয়া থানার পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আপাতত যুবতীর প্রেমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top