News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজধানীতে মন্দির পরিষ্কারে যোগ দেন মুখ্যমন্ত্রী 
Image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজধানীতে মন্দির পরিষ্কারে যোগ দেন মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৪ জানুয়ারি: দেশের প্রতিটি দেব মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাম মন্দির প্রতিষ্ঠার আগে সমস্ত মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

এরই অঙ্গ হিসেবে রবিবার সকালে আগরতলা পুর নিগমের কুড়ি নং ওয়ার্ডের উদ্যোগে জগন্নাথ বাড়ি মন্দিরে সাফাই অভিযান হয়।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা।

 মুখ্যমন্ত্রী এদিন মন্দির প্রাঙ্গণ সাফাই করে বলেন, ৫০০ বছর ধরে সকলে অপেক্ষায় ছিল রাম মন্দিরের। আগামী ২২ জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করবেন। এবং মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে।

তাই প্রধানমন্ত্রী আহ্বান করেছেন দেশের সমস্ত মন্দির যাতে ১৪ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এই আহ্বানে সাড়া দিয়ে আজকে এই সাফাই কর্মসূচির সূচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন রাম হল সকলের আস্থা, যে মন্দির সাফাই অভিযান শুরু হয়েছে তাতে যেন সকলে শামিল হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন ছিলেন মেয়র দীপক মজুমদার সহ স্থানীয় কাউন্সিলর ও অন্যান্যরা।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top