News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের উত্তর জেলায় যান দুর্ঘটনা, মৃত্যু ১, আহত আরও ২ 
Image

ফের উত্তর জেলায় যান দুর্ঘটনা, মৃত্যু ১, আহত আরও ২ 

ধর্মনগর, ১৪ জানুয়ারি: আবারো যান দুর্ঘটনার বলি এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আরো দুইজন।

প্রতিদিন দুর্ঘটনা এবং দুর্ঘটনা জনিত মৃত্যু লেগেই চলেছে উত্তর ত্রিপুরা জুড়ে। আগের দিন রাতে দুইজন বাইক আরোহীর  মৃত্যুর পরের দিন অর্থাৎ শনিবার রাতে আবার দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে একজন মৃত্যুর কোলে ঢলে পড়েছে । বাকি দুইজন ধর্মনগরর উত্তর জেলা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 

ঘটনার বিবরণে জানা যায় ,উত্তর জেলার কাঞ্চনপুরের পেট্রোল পাম্প সংলগ্ন ব্রিজ এলাকায় দুটো বাইকের রাতে মুখোমুখি সংঘর্ষ হয়। 

একটি বাইকের নম্বর টি আর ০১ এস ৭৫৭৮,  এতে আরোহী হিসেবে ছিলেন সুজিত বড়ুয়া(৪০), বাড়ি রবীন্দ্রনগর এবং লিটন দাস(৩৯), বাড়ি নেতাজি পাড়া কাঞ্চনপুর। অপর বাইক টি আর ০১ এ এন ৯৯৫৮।  এতে আরোহী হিসেবে ছিল জনসন রিয়াং, ২৩ বছর বয়স, বাড়ি দশদা। মুখোমুখি সংঘর্ষের পর তিন জনকেই কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সেখান থেকে অ্যাম্বুলেন্সে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা বেগতিক দেখায় জনসন রিয়াংকে আগরতলার উদ্দেশ্যে রেফার করা হয়। কিন্তু অ্যাম্বুলেন্সে উঠানোর সাথে সাথেই জনসন রিয়াং  মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এদিকে হাসপাতালে সুজিত বড়ুয়ার অবস্থা কিছুটা ভালো হলেও লিটন দাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডক্টর রাজা নাগ। 

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top