News Flash

  • Home
  • প্রধান খবর
  • সোনাল মায়ের জীবন জনকল্যাণ, দেশের সেবায় নিবেদিত ছিল : প্রধানমন্ত্রী মোদী
Image

সোনাল মায়ের জীবন জনকল্যাণ, দেশের সেবায় নিবেদিত ছিল : প্রধানমন্ত্রী মোদী


নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): সোনাল মায়ের জীবন জনকল্যাণ, দেশের সেবায় নিবেদিত ছিল। সোনাল মা ছিলেন দেশের ঐক্য ও অখণ্ডতার বলিষ্ঠ অভিভাবক। ভারত বিভাজনের সময় যখন জুনাগড় ভাঙার ষড়যন্ত্র চলছিল, তখন শ্রী সোনাল মা চণ্ডীর মতো তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মাধাদাতে আই শ্রী সোনাল মায়ের জন্মশতবর্ষ উদযাপনে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী বলেছেন, “সৌরাষ্ট্রের এই সনাতন সন্ত পরম্পরায় শ্রী সোনাল মা ছিলেন আধুনিক যুগের আলোর বাতিঘর। তাঁর আধ্যাত্মিক শক্তি, তাঁর মানবিক শিক্ষা, তাঁর তপস্যা… এই সবই তাঁর ব্যক্তিত্বে এক বিস্ময়কর ঐশ্বরিক আকর্ষণ তৈরি করেছিল। যা আজও অনুভব করা যায় জুনাগড় ও মাধরার সোনালধামে।” প্রধানমন্ত্রী বলেছেন, “শ্রী সোনাল মা সমাজে শিক্ষার জন্য আশ্চর্যজনক কাজ করেছিলেন। সমাজকে নেশা ও নেশার অন্ধকার থেকে সরিয়ে সমাজে এনেছেন নতুন আলো। সমাজকে খারাপের হাত থেকে বাঁচাতে কাজ করে যেতে থাকেন সোনাল মা।”

Releated Posts

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026
Scroll to Top