News Flash

  • Home
  • দিনের খবর
  • ”প্রতিহিংসার রাজনীতি” ইডির তল্লাশি নিয়ে ক্ষোভ উগরে দিল তৃণমূল
Image

”প্রতিহিংসার রাজনীতি” ইডির তল্লাশি নিয়ে ক্ষোভ উগরে দিল তৃণমূল

কলকাতা, ১২ জানুয়ারি (হি. স.) : শুক্রবার সকাল থেকে শহর কলকাতায় তৎপর ইডির আধিকারিকরা। পৌঁছে গিয়েছে রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর বাড়িতে। ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজা । বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, ”আমার বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সি রেড চালিয়েছিল। ওরা ভেনডিকটিভ অ্যাটিটিউড নিয়ে ওদের কাজ করুক। আমরা সততার পথে আছি সততার পথেই থাকবো। কেন্দ্রের বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সির ওপর নির্ভর করে থাকুক। আমরা বাংলার মানুষের পাশে আছি বাংলার মানুষকে সাথে নিয়েই থাকবো।”
অন্যদিকে তৃণমূলের আরেক মন্ত্রী শশী পাঁজা এই ঘটনার প্রতিবাদ জানান। তিনি বলেন, ”রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই ঘটনা হচ্ছে। এটা বাংলার মানুষের কাছে পরিস্কার হয়ে গিয়েছে। বিজেপির তরফে এই ঘটনা ঘটানো হচ্ছে, এটা জলের মতো পরিস্কার।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top