News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগুন পোহাতে গিয়ে আগুনে ঝলসে যান বৃদ্ধা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
Image

আগুন পোহাতে গিয়ে আগুনে ঝলসে যান বৃদ্ধা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১২ জানুয়ারি : শুক্রবার সন্ধ্যায় শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীত থেকে বাঁচতে আগুনের তাপ নিতে গিয়ে আগুনে ঝলসে যান এক বৃদ্ধা। বৃদ্ধার নাম শ্যামলী ভট্টাচার্য। ঘটনা কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের টেপনি ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ঘটনার বিবরণে জানা যায়, সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ৮৫ বছরের বৃদ্ধা  শ্যামলী ভট্টাচার্য প্রতিদিনই সন্ধ্যায় আগুন পোহাতে বসেন। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় মেয়েরা আগুন জ্বালিয়ে দেয় সেখানে বৃদ্ধা আগুনের তাপ নিতে থাকে। সাথে যে মেয়ে ছিল সে ঘরে প্রবেশ করার কিছুক্ষণ পরে আরেক মেয়ে চিৎকার করায় দৌড়ে গিয়ে দেখে তাদের মায়ের গোটা শরীরে আগুন লেগে যায়।

সাথে সাথে অগ্নি নির্বাপক কর্মীদের খবর দিলে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা শ্যামলী ভট্টাচার্যকে সরাসরি ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় শ্যামলী দেবীকে কর্তব্যরত চিকিৎসকরা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করে। শ্যামলী দেবী এখন ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top