News Flash

Image

মহানন্দা নদীতে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার

মালদা, ১২ জানুয়ারি (হি.স.) : মালদার গয়েশপুর এলাকায় নদীতে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার ভোরবেলায় মহানন্দা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মুন্ডুহীন মৃতদেহ ভাসতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন নদীতে স্নান করতে এসে ঘটনার দেহ ভাসতে দেখে। মুহুর্তের মধ্যে এলকাবাসী জড়ো হয়। খবর দেওয়া হয় গয়েশপুর এলকার ২১ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর সুতপা মুখোপাধ্যায়কে। তিনি ঘটনাস্থলে এসে ইংলিশ বাজার থানায় ফোন করেন। এরপর ইংরেজ বাজার থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ। মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি। ঘটনা তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, বাইরে থেকে কেউ খুন করে মৃতদেহ ভাসিয়ে পালিয়েছে। আবার কেউ কেউ মনে করছেন অন্য কোথাও খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। জলে ভাসতে ভাসতে ঘাটে এসে ভিড়েছে। তবে ইংরেজবাজার পুলিশ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top