News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের কাঁপল আফগানিস্তান, ভূমিকম্পের মাত্রা ৪.৩
Image

ফের কাঁপল আফগানিস্তান, ভূমিকম্পের মাত্রা ৪.৩

কাবুল, ১২ জানুয়ারি (হি.স.) : ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা অনুমান করা হয়েছে ৪.৩।

জানা গিয়েছে, শুক্রবার ভোর ৪টে ৫১ মিনিট নাগাদ আফগানিস্তানে ভূমিকম্প হয়। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। ভূমি থেকে ১৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

২৪ ঘণ্টার ব্যবধানে এই নিয়ে পরপর দুইবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বৃহস্পতিবার দুপুর ২ টো ৫০ মিনিট নাগাদও ভূমিকম্প হয় আফগানিস্তানে। সেই ভূমিকম্পেরও উৎসস্থল হিন্দুকুশ অঞ্চলেই ছিল। ৬.১ মাত্রার ভূমিকম্পের জেরে দিল্লি, উত্তর প্রদেশ সহ বিস্তীর্ণ অঞ্চল কেঁপে উঠেছিল। এছাড়া পাকিস্তানের লাহোর ও জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলেও কম্পন অনুভূত হয়।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top