News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহরের প্রাণকেন্দ্রে মধুচক্রের আসরে পুলিশের হানা, আটক চার
Image

শহরের প্রাণকেন্দ্রে মধুচক্রের আসরে পুলিশের হানা, আটক চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি : শহরের বুকে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়। রামনগর ১ নং রোড এলাকায় এক মহিলার নেতৃত্বে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর চলছে বলে অভিযোগ ছিল এলাকাবাসীর তরফে।বুধবার সন্ধ্যায় ওই মহিলার ঘরে মধুচক্রের আসর বসেছে এই আঁচ করতে পেরে এলাকাবাসীরা খবর দেয় পুলিশে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা খুঁজে পায়। এলাকার বাসিন্দা স্বপন কুমার দেবের বাড়িতে ভাড়া থাকেন ওই মহিলা। তিনি আশা কর্মী হিসেবে কর্মরত। মহিলার স্বামী সিআরপিএফ জওয়ান বলে জানিয়েছেন বাড়ির মালিক। কর্মসূত্রে সে বহিরাজ্যে থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আশাকর্মী মহিলা নিজ ঘরে এই মধুচক্রের আসর খুলে বসে।

পুলিশ ওই ঘরে হানা দিয়ে আরও দুই মেয়ে ও একজন ছেলেকে আটক করতে সক্ষম হয়েছে। আশা কর্মী সহ মোট চারজনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। মধুচক্রের আসর থেকে বিভিন্ন আপত্তিকর জিনিসও উদ্ধার হয়েছে এদিন। ঘটনায় এলাকায় ছি ছি রব উঠেছে। শহরের প্রাণকেন্দ্রে এধরনের ঘটনায় এলাকার পরিবেশ নিয়েও চিন্তিত এলাকার সাধারণ মানুষ।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top