News Flash

  • Home
  • খেলা
  • ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ, হবে নতুন ফরম্যাটে
Image

১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ, হবে নতুন ফরম্যাটে

দুবাই, ১০ জানুয়ারি (হি.স.): আগামী ১৯ জানুয়ারি ১৬ দল নিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। হওয়ার কথা ছিল শ্রীলংকায়। এবার এই যুব বিশ্বকাপের ফরম্যাট হবে নতুন নিয়মে। থাকছে না কোয়ার্টার ফাইনাল। গ্রুপ পর্ব শেষে হবে সুপার সিক্স রাউন্ড। সেখান থেকে সেমিফাইনাল পেরিয়ে হবে ফাইনাল। সঙ্গে ম্যাচের সংখ্যা ৪৮ থেকে কমে হয়েছে ৪১।

নতুন ফরম্যাট কেমন?

চারটি গ্রুপের ১৬টি শীর্ষদলের মধ্যে থেকে তিনটি করে দল যাবে সুপার সিক্স রাউন্ডে। সুপার সিক্সে ‘এ’ গ্রুপ ও ‘ডি’ গ্রুপের দলগুলো থাকবে এক গ্রুপে। ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো খেলবে থাকবে এক গ্রুপে। সুপার সিক্সের দুই গ্রুপের শীর্ষ চার দলকে নিয়ে হবে দুটি সেমিফাইনাল। দুই সেমিজয়ী দল পাবে ফাইনাল খেলার সুযোগ।

সুপার সিক্সের প্রতিটি দল পাবে দুটি করে ম্যাচ। গ্রুপ রাউন্ডে নিজেদের গ্রুপ থেকে উঠে আসা বাকি দুই দলের সাথে খেলার সুযোগ থাকবে না। থাকছে না অন্য গ্রুপ থেকে সুপার সিক্সে কোয়ালিফাই করা পয়েন্ট টেবিলের সমপর্যায়ে থাকা কোনো দলের বিপক্ষে খেলার সুযোগও। অর্থাৎ ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে সুপার সিক্সে উঠা দল সেই রাউন্ডে খেলবে ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় ও তৃতীয় অবস্থান থেকে উঠে আসা দুই দলের বিপক্ষে। তেমনি ‘বি’ গ্রুপের শীর্ষ দল খেলবে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় অবস্থান থেকে উঠে আসা দুই দলের বিপক্ষে।

গ্রুপ রাউন্ডে পাওয়া পয়েন্ট ও নেট রানরেটে দলগুলোর নামের পাশে যুক্ত হবে সুপার সিক্স রাউন্ডেও। সুপার সিক্স শেষে পয়েন্ট হিসেব করে নির্ধারিত হবে সেমিফাইনালিস্টদের ভাগ্য। দুই গ্রুপের শীর্ষ চার দলকে নিয়ে হবে সেমিফাইনাল। এবার প্রথম রাউন্ডের চার গ্রুপ থেকে থেকে বাদ পড়া চার দলের জন্য থাকছে একটি করে বাড়তি ম্যাচ। ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানির দলের প্রতিপক্ষ হবে ‘ডি’ গ্রুপের টেবিলের সর্বনিম্নে থাকা দল। তেমনি ‘বি’ ও ‘সি’ গ্রুপ থেকে বাদ পড়া দুই দল খেলবে একে অন্যের বিপক্ষে।

১৯ জানুয়ারি উদ্বোধন। এইদিনে রয়েছে দুটি ম্যাচ। পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে উইন্ডিজের । ব্লুম্ফন্টেইনে আয়ারল্যান্ডে খেলবে যুক্তরাষ্ট্রের সঙ্গে। টুর্নামেন্টের নক আউটের ভেন্যু বেনোনি, এখানে ৬ ও ৮ ফেব্রুয়ারি হবে দুটি সেমিফাইনাল। এই মাঠেই ১১ ফেব্রুয়ারি হবে ফাইনাল। এবার ফাইনালের জন্য ১২ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে।

Releated Posts

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top