News Flash

  • Home
  • বিদেশ
  • অষ্টমবার সাংসদ হিসেবে শপথ শেখ হাসিনার, শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরাও
Image

অষ্টমবার সাংসদ হিসেবে শপথ শেখ হাসিনার, শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরাও

ঢাকা, ১০ জানুয়ারি (হি.স.): অষ্টমবারের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন। বুধবার সকাল সোয়া ১০টা নাগাদ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আওয়ামী লীগের অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রথম ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ৭ জানুয়ারির নির্বাচনে গঠিত হতে যাওয়া সরকারে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। সব মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে পঞ্চমবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। শেখ হাসিনার পাশাপাশি শপথ নিয়েছেন ৭ জানুয়ারির নির্বাচনে জয়ী হওয়া আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা। নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করান স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করান। শপথগ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

Releated Posts

চীনা হ্যাকারদের বড়সড় সাইবার হামলার ঝুঁকিতে ইউরোপের সৌরবিদ্যুৎ পরিকাঠামো, রিপোর্টে সতর্কবার্তা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : ইউরোপের বিশাল সৌরবিদ্যুৎ পরিকাঠামো চীনা হ্যাকারদের সম্ভাব্য সাইবার হামলার মুখে গুরুতর ঝুঁকিতে রয়েছে…

ByBySandeep Biswas Jul 11, 2026

ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী স্পিডবোট উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, অন্তত ১৫ জনের মৃত্যু

হ্যানয়, ১১ জুলাই (আইএএনএস) : ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের নিয়ে যাওয়া একটি স্পিডবোট উল্টে যাওয়ার…

ByBySandeep Biswas Jul 11, 2026

বিশ্বে দুধ উৎপাদনে প্রথম, মোবাইল উৎপাদনে দ্বিতীয়, অটোমোবাইল বাজারে তৃতীয় ভারত: নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী মোদি

অকল্যান্ড, ১১ জুলাই (আইএএনএস): বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ, দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী ও টেলিকম বাজার এবং তৃতীয়…

ByByNews Desk Jul 11, 2026

ভারত এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্র: নিউজিল্যান্ডের সাংসদ ফিল টুইফোর্ড

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি এবং এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্রে পরিণত…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top