News Flash

  • Home
  • বিদেশ
  • প্রাণহানি কাম্য নয়, আলোচনাই একমাত্র পথ : ইজরায়েল-হামাস যুদ্ধে প্রতিক্রিয়া ভারতের
Image

প্রাণহানি কাম্য নয়, আলোচনাই একমাত্র পথ : ইজরায়েল-হামাস যুদ্ধে প্রতিক্রিয়া ভারতের

নিউইয়র্ক, ১০ জানুয়ারি (হি.স.): প্রাণহানি কাম্য নয়, আলোচনাই একমাত্র পথ। ইজরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘে এমনটাই জানাল ভারত। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের বৈঠকে বক্তব্য রাখেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। তিনি স্পষ্টতই বলেছেন, “ইজরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের ফলে ব্যাপক হারে মানুষের প্রাণহানি হয়েছে, বিশেষ করে মহিলা ও শিশুদের। এর ফলে উদ্বেগজনক মানবিক সংকট দেখা দিয়েছে।”

রুচিরা কম্বোজ বলেছেন, “এটি স্পষ্টতই অগ্রহণযোগ্য, এবং আমরা নিরীহ বেসামরিক মানুষের মৃত্যুর তীব্র নিন্দা করেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতা পন্থা রয়েছে। সন্ত্রাস ও পনবন্দি করার কোনও যৌক্তিকতা থাকতে পারে না। যাঁদের বন্দি করে রাখা হয়েছে, তাঁদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির দাবি করছি আমরা।”

Releated Posts

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top