News Flash

  • Home
  • দিনের খবর
  • শেখ শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ দেওয়ার সাহস পাবেন কি মমতা, প্রশ্ন বিজেপি-র
Image

শেখ শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ দেওয়ার সাহস পাবেন কি মমতা, প্রশ্ন বিজেপি-র

কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): সন্দেশখালির অভিযুক্তদের কোনওভাবেই রেয়াত করা হবে না বলে রাজ্য পুলিশের ডি জি রাজীব কুমার আশ্বাস দিলেও পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ দেওয়ার সাহস পাবেন কিনা তা নিয়ে সাম্প্রতিক পরিস্থিতিতে সন্দেহ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গে বিজেপি-র সহ তত্বাবধায়ক অমিত মালব্য।

মঙ্গলবার অমিতবাবু এই সংশয় প্রকাশ ছাড়াও এক্স হ্যান্ডেলে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শেখ শাহজাহানের মতো মানুষ কেন গুরুত্বপূর্ণ? এই স্থানীয় শক্তিশালী এবং অপরাধীদের, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, টিএমসিকে মুসলিম ভোট দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু প্লটটি অসম্পূর্ণ।

টিএমসি সবেমাত্র ফুরফুরা মাদ্রাসা নির্বাচনে সিপিএম-আইএসএফ জোটের কাছে ৬-০ ব্যবধানে হেরেছে।”

সোমবার গঙ্গাসাগর মেলার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলেন রাজীব কুমার। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সন্দেশখালির ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “অভিযুক্তদের কোনওভাবেই রেয়াত করা হবে না।” তাঁর কথায়, “যে বা যাঁরা আইন ভঙ্গ করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top