News Flash

  • Home
  • বিদেশ
  • হোয়াইট হাউস কমপ্লেক্সে গেটে ধাক্কা মারল ‘সন্দেহজনক’ গাড়ি, চালক পাকড়াও
Image

হোয়াইট হাউস কমপ্লেক্সে গেটে ধাক্কা মারল ‘সন্দেহজনক’ গাড়ি, চালক পাকড়াও

ওয়াশিংটন, ৯ জানুয়ারি (হি.স.): আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের কাছ থেকে সোমবার একটি গাড়ির চালককে পাকড়াও করা হয়েছে। আমেরিকার সিক্রেট সার্ভিস জানিয়েছে, আটক ব্যক্তি একজন গাড়িচালক। তিনি হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরের ফটকে গাড়ি তুলে দেন। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শহরের বাইরে ছিলেন। এটি নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক (হামলা চালানোর জন্য) ছিল, সে সম্পর্কে কিছু বলেননি নিরাপত্তা আধিকারিকরা।

মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি এক্স-এ জানান, গতকাল সন্ধ্যা ছ’টার কিছু আগে হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরের একটি ফটকে একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর গাড়ির চালককে হেফাজতে নেওয়া হয়। তাঁরা ঘটনাটি তদন্ত করছেন। মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্রের কথায় ধারণা করা হচ্ছে, ঘটনাটি হোয়াইট হাউস কমপ্লেক্সের উত্তর-পূর্ব দিকে ঘটেছে। ঘটনাস্থল থেকে পরে গাড়িটিকে সরিয়ে নেয় ওয়াশিংটন পুলিশ। মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র বলেন, ‘গাড়ি চালককে হেফাজতে রাখা হয়েছে। আমাদের তদন্ত অব্যাহত আছে।’

Releated Posts

ভারত এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্র: নিউজিল্যান্ডের সাংসদ ফিল টুইফোর্ড

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি এবং এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্রে পরিণত…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে: বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অন্যতম উচ্চমানের বাণিজ্য চুক্তি। এর…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত আত্মবিশ্বাসী ও দ্রুত উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে: নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী

অকল্যান্ড, ১০ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্য…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

আফগান জনগণের কল্যাণ ও উন্নয়নে ভারতের সমর্থন অব্যাহত থাকবে: যৌথ বৈঠকে পুনর্ব্যক্ত নয়াদিল্লির

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বৃহস্পতিবার নয়াদিল্লিতে যৌথ কমিটির (জয়েন্ট…

ByByNews Desk Jul 9, 2026
Scroll to Top