News Flash

Image

গৌরীপুরের গেরামারি বটেরতলে দুৰ্ঘটনাগ্রস্ত ফলবাহী ট্রাক, গুরুতর আহত এক

ধুবড়ি (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত গৌরীপুরের গেরামারি বটেরতলে ১৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত দুৰ্ঘটনায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনা আজ মঙ্গলবার ভোরে সংঘটিত হয়েছে। আহত ব্যক্তিকে পণ্যবাহী ট্রাকের চালক বলে জানা গেছে। তবে তাঁর নাম-ধাম এখনও জানা যায়নি।

গোটা রাজ্যে প্রচণ্ড শৈত্যপ্রবাহ বইছে। ঘন কুঁয়াশার চাদরে মোড়া অসম সহ উত্তর-পূর্বাঞ্চল। এই অবস্থায় আজ ভোররাতে গৌরীপুর থেকে ফলমূল বোঝাই করে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল এএস ১৮ এসি ৫৪৪০ নম্বরের একটি পণ্যবাহী ট্রাক। কিন্তু গেরামারি বটেরতল এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাল্টি খেয়ে পড়ে পাশের খাদে।

স্থানীয় জনতা ছুটে গিয়ে গাড়ির ভিতর থেকে চালককে বের করেন। ইতিমধ্যে খবর পেয়ে দুৰ্ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের দল। তাঁরা আহত ট্রাক চালককে হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশের তদন্তকারী অফিসার জানান, ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা হ্ৰাস পাওয়ায় দুৰ্ঘটনা সংঘটিত হতে পারে।

Releated Posts

অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, চিনের নাম বদলের চেষ্টা খারিজ করল ভারত

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): অরুণাচল প্রদেশ-সহ ভারতের ভূখণ্ডে চিনের তরফে ‘মনগড়া নামকরণ’-এর প্রচেষ্টা রবিবার সরাসরি খারিজ করল ভারত।…

ByByNews Desk Apr 12, 2026

অসমের করিমগঞ্জ উত্তর কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

গুয়াহাটি, ১০ এপ্রিল (আইএএনএস) : অসমের করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন।…

ByBySandeep Biswas Apr 10, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাংয়ে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছে; আলিচেনে পুনর্নির্বাচন দাবি এনপিপির

কোহিমা, ১০ এপ্রিল (আইএএনএস): নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২২,৩৯০ জন যোগ্য ভোটারের মধ্যে ৮২.২১ শতাংশেরও…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top