News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে বাণিজ্যিকভাবে ৫৯০ হেক্টর জমিতে ফুলের চাষ হয়: কৃষিমন্ত্রী
Image

রাজ্যে বাণিজ্যিকভাবে ৫৯০ হেক্টর জমিতে ফুলের চাষ হয়: কৃষিমন্ত্রী

আগরতলা, ৯ জানুয়ারি : বর্তমানে রাজ্যে বাণিজ্যিকভাবে ৫৯০ হেক্টর জমিতে ফুলের চাষ হয় এবং ফুলচাষি রয়েছেন ১,৬৯৩ জন। আজ রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার এক প্রশ্নের লিখিত উত্তরে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাজ্যে ফুলচাষের জন্য সরকারি নার্সারি রয়েছে ৪টি ও বেসরকারি নার্সারি রয়েছে ৪৪টি।

তিনি জানান, ফুল চাষ বৃদ্ধির জন্য রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের এমআইডিএইচ প্রকল্পের এবং স্টেট প্ল্যানের অর্থানুকুল্যে ফুল চাষিদের গাঁদা, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা এবং গোলাপ ইত্যাদি ফুল চাষে সহায়তা দেওয়া হয়। এছাড়া নেচার‍্যালি ভেন্টিলেটেড পলি হাউস (এনভিপিএইচ) তৈরীর মাধ্যমে বিদেশী ফুল যথা অর্কিড, অন্থোরিয়াম এবং জারবেরা ফুল চাষেও কৃষকদের সহায়তা করা হয়ে থাকে। বিভিন্ন ফুল চাষের উপরও কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।

কৃষিমন্ত্রী জানান, হাইটেক-র মাধ্যমে দেশ ও বিদেশের উন্নতমানের বিভিন্ন ফুলের চারা উৎপাদনের ও প্রদর্শনীর জন্য পশ্চিম ত্রিপুরা জেলার লেম্বুছড়াতে এমআইডিএইচ প্রকল্পে ইন্দো-ডাচ প্রযুক্তিতে একটি সেন্টার অব এক্সিলেন্স ফর ফ্লোরিকালচার স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top