News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ১২ জানুয়ারি জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবিতে পার্লামেন্ট অভিযান করবে বাম ছাত্র সংগঠন
Image

আগামী ১২ জানুয়ারি জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবিতে পার্লামেন্ট অভিযান করবে বাম ছাত্র সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি : জাতীয় শিক্ষা নীতির নাম করে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে দেশের বিজেপি নেতৃত্বাধীন সরকার। ফলে দেশ সামগ্রিকভাবে এক সংকটের মুখে দাঁড়িয়ে আছে। এই অভিযোগ এনে  আগামী ১২ই জানুয়ারি দিল্লির রাজপথে এস এফ আই সহ দেশের মোট ১৬ টি ছাত্র সংগঠন “শিক্ষা বাঁচাও, জাতীয় শিক্ষানীতি প্রত্যাখ্যান করো এবং দেশ বাঁচাও, বিজেপিকে প্রত্যাখ্যান করো” এই স্লোগানকে সামনে রেখে পার্লামেন্ট অভিযান করবে।

সোমবার বিকেলে ছাত্র যুবক ভবন থেকে আয়োজিত পোস্টারিং ও মিছিল থেকে এ কথা বলেন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব।
এসএফআই এবং টি এস ইউ -র যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচি থেকে তিনি আরো বলেন, পার্লামেন্ট অভিযানে ত্রিপুরা থেকে ৭৫ জন নেতৃত্ব ও কর্মী অংশ নেবে।
পাশাপাশি দিল্লিতে পাঠরত যারা ত্রিপুরার ছাত্র-ছাত্রী রয়েছে তারাও সামিল হবে এই আন্দোলনে বলে জানিয়েছেন নেতৃত্বরা। এছাড়াও রাজ্যের অন্যান্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিজেপি -র বিরুদ্ধে পার্লামেন্ট অভিযানে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান সন্দীপন দেব। এদিন মিছিল সংঘটিত করে আগরতলা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয়।

Releated Posts

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026

‘ত্রিপুরেশ্বরী বীণা’-র উদ্ভাবনে ভারতীয় পেটেন্ট পেলেন ড. জয়ন্ত সরকার

আগরতলা, ২৮ জুলাই: ত্রিপুরার সাংস্কৃতিক জগতে যুক্ত হলো এক নতুন পালক। আগরতলার বিশিষ্ট ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ড. জয়ন্ত…

ByByReshmi Debnath Jul 28, 2026

স্টেট লেভেল ওয়ার্কশপে তামাকবিরোধী সচেতনতার বার্তা, উপস্থিত ক্রীড়ামন্ত্রী টিংকু রায়সহ বিশিষ্টজন

আগরতলা, ২৮ জুলাই:  তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভলান্টিয়ার হেলথ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top