News Flash

  • Home
  • দেশ
  • দু’দিনের সফরে ৮ জানুয়ারি লন্ডনে যাচ্ছেন রাজনাথ সিং, সঙ্গে যাবেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধি দল
Image

দু’দিনের সফরে ৮ জানুয়ারি লন্ডনে যাচ্ছেন রাজনাথ সিং, সঙ্গে যাবেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধি দল

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দু’দিনের সফরে ৮ জানুয়ারি লন্ডন সফরে যাচ্ছেন। রবিবার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৮ জানুয়ারি দু’দিনের সফরে লন্ডন যাবেন। ডিআরডিও, সার্ভিস হেডকোয়ার্টার, বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকদের সমন্বয়ে একটি উচ্চ-পর্যায়ের প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিদল তাঁর সঙ্গে থাকবেন। প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে, লন্ডন সফরকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তাঁরা প্রতিরক্ষা, নিরাপত্তা এবং শিল্প সহযোগিতা সংক্রান্ত বিস্তৃত বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং বিদেশ, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করবেন বলেও আশা করা হচ্ছে।

Releated Posts

আরএসএস অনুষ্ঠানে যোগ দেওয়া কেরলের উপাচার্যদের পদত্যাগ দাবি ভেনুগোপালের

তিরুবনন্তপুরম, ১৫ জুন: কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে. সি. ভেনুগোপাল সোমবার কেরলের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা…

ByByNews Desk Jun 15, 2026

বিদেশি বিনিয়োগ টানতে আরও পদক্ষেপ নেবে কেন্দ্র: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশে আরও বেশি বিদেশি পুঁজি আকৃষ্ট করতে কেন্দ্র সরকার শীঘ্রই নতুন পদক্ষেপ গ্রহণ করবে…

ByByNews Desk Jun 15, 2026

কুরিয়ার সংস্থার মাধ্যমে গাঁজা পাচারের চক্র ভাঙল এনসিবি, উত্তরপ্রদেশে ১২৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

গোরখপুর, ১৫ জুন (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স…

ByByNews Desk Jun 15, 2026

‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের আবর্জনা থেকে তুলে এনেছিলেন, তাঁরাই এখন বিশ্বাসঘাতকতা করছেন’: রামগোপাল যাদব

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেওয়া ২০ জন ‘বিদ্রোহী’…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top