News Flash

Image

গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত এক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই,৭ জানুয়ারি : নতুন ইংরেজি বছরের প্রথম দিন থেকে প্রতিদিন খোয়াই মহকুমাতে পথ দুর্ঘটনায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন এক বা একের অধিক ব্যাক্তি। রামচন্দ্রঘাট বাজারে বাইক ও রড বোঝাই ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়েছেন বাইকআরোহী। এই সংঘর্ষের ফলে আহত বাইক আরোহীকে অতি সঙ্কটজনক অবস্থায় জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে রামচন্দ্রঘাট বাজারে শনিবার সন্ধ্যায়। আহত বাইক আরোহীর নাম রাজু নন্দী(৪৫)।

ঘটনার বিবরণে জানা গিয়েছে,ঘটনা বিবরণ জানা যায় রামচন্দ্রঘাট বাজার থেকে বাইক নিয়ে রাজু নন্দী(৪৫) বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তেলিয়ামুড়া থেকে একটি টিআর ০১ এ আর ১৫৫৪ নম্বরের রড বোঝাই ছোট মালগাড়ি খোয়াইয়ের উদ্দেশ্যে আসছিল। রামচন্দ্রঘাট বাজারে আসতেই গাড়িটির ও বাইক মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক ও গাড়ির সংঘর্ষের ফলে বাইক আরোহী রাজু নন্দী মাটিতে ছিটকে পড়ে রক্তাক্ত  হয়। বাজারে লোকজন এই ঘটনা প্রত্যক্ষ করে সাথে সাথে তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন।
রাজু নন্দীর অবস্থা খুবই আশঙ্কা জনক হওয়ায় খোয়াই জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতলের পাঠায়়। চিকিৎসক জানিয়েছেন তার মাথার বিভিন্ন অংশে প্রচন্ড আঘাত লেগেছে। এদিকে এলাকাবাসী গাড়ি চালককে আটক করে রাখলে অবশেষে খোয়াই থানা পুলিশ চালককে আটক করে থানাতে নিয়ে যায়।

Releated Posts

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top