News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শনি পূজার নামে মাদকাসক্ত ভক্তদের উপদ্রব, ঘটনাস্থলে পুলিশ
Image

শনি পূজার নামে মাদকাসক্ত ভক্তদের উপদ্রব, ঘটনাস্থলে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ জানুয়ারি : উত্তর জেলা সদর ধর্মনগরে ভক্তির নামে চলছে নেশার রমরমা  এবং অস্বাস্থ্যকর সামাজিক অবক্ষয়। প্রায়ই ধর্মনগরের যত্রতত্র দেখা যায় শনি পূজার আয়োজন। শনি পূজার নামে পরিবেশকে বিষিয়ে তোলা এবং নেশার সামগ্রী সেবন করাই উদ্দেশ্য বলে দাজি স্থানীয়দের।

শনিবার এমনই এক শনি পূজার আয়োজন করে ধর্মনগর হরিমন্দির রোডের কিছু সংখ্যক ব্যবসায়ী। শনি পূজা যথারীতি সময়ে সম্পন্ন হলেও প্রসাদ বিতরণ করতে করতে রাত সাড়ে দশটা এগারোটা। এরই মধ্যে শনি ভক্তরা মাদকাসক্ত হয়ে উপদ্রব শুরু করে দেয়। পরিস্থিতি এক সময়ে হাতাহাতির রূপ নেয়। একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। এতে একপ্রকার শনি পূজার আয়োজন ধূলায় ভূপতিত হয়। এমন পর্যায়ে মারপিট পৌঁছে যে সামাল দিতে ধর্মনগর থানার পুলিশকে দৌড়ে যেতে হয়। সেখানে গিয়ে অসংযত অবস্থায় মারপিট করছে এমন অবস্থায় পেয়ে পুলিশ তিনজনকে আটক করে রাতে ধর্মনগর থানায় নিয়ে আসে।

এই ঘটনায় গোটা মহকুমা জুড়ে তীব্র নিন্দার সৃষ্টি হয়েছে। পূজার্চনার নামে এধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

Releated Posts

গোমতী জেলায় ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’ কর্মসূচির সূচনা, উদয়পুরে বর্ণাঢ্য র‍্যালি

আগরতলা, ৯ আগস্ট: দেশব্যাপী পালিত ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে গোমতী জেলাতেও আনুষ্ঠানিকভাবে শুরু হলো…

ByByReshmi Debnath Aug 9, 2026

জল- কাঁদায় বেহাল রাস্তা, দুর্ভোগে সূর্যমনিনগরের বাসিন্দারা

আগরতলা, ৯ আগস্ট: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে সূর্যমনিনগর বিধানসভার চৌমুহনী বাজার গ্রাম পঞ্চায়েত এলাকার হাতিলেটা…

ByByReshmi Debnath Aug 9, 2026

মানাইপাথরে মাটির নিচে লুকানো ১২২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার বাবা-ছেলে

বিলোনিয়া, ৯ আগস্ট: গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ত্রিপুরার পি.আর. বাড়ি থানার অন্তর্গত মানাইপাথর এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে…

ByByReshmi Debnath Aug 9, 2026

সোনামুড়ায় যৌথ অভিযানে এসকফ সিরাপ ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার, বাইক ফেলে পালাল পাচারকারী

আগরতলা, ৯ আগস্ট: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ এবং ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের যৌথ অভিযানে…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top