News Flash

  • Home
  • দেশ
  • হোটেলে দেহ ব্যবসা! ৮ জনকে আটক করল প্রধাননগর থানার পুলিশ, উদ্ধার ৪ মহিলা
Image

হোটেলে দেহ ব্যবসা! ৮ জনকে আটক করল প্রধাননগর থানার পুলিশ, উদ্ধার ৪ মহিলা

শিলিগুড়ি, ৭ জানুয়ারি (হি.স.): শিলিগুড়িতে হোটেলের আড়ালে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা । সেই অভিযোগে শনিবার রাতে প্রধাননগর থানার পুলিশ চম্পাসারি রোডের একটি হোটেল থেকে ৮ জনকে আটক করে। পাশাপাশি ৪ জন মহিলাকে উদ্ধার করা হয়।

পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল, শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার চম্পাসারি রোডের ওই হোটেলে দেহ ব্যবসা চালানো হচ্ছে। এরপরই প্রধাননগর থানার পুলিশকর্মীরা গতকাল রাতে সাদা পোশাকে ওই হোটেলে হঠাৎই অভিযান চালান। তল্লাশি চালিয়ে হোটেলের বিভিন্ন ঘর থেকে ওই মহিলাদের পাশাপাশি সাতজন পুরুষ ও হোটেলের ম্যানেজারকে আটক করা হয়। ধৃতদের প্রধাননগর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

শিলিগুড়ির হোটেলগুলির একাংশে দেহ ব্যবসা চালানো হয় বলে বহুদিন ধরেই অভিযোগ রয়েছে। এদিনের ঘটনার পর সমস্ত হোটেলে তল্লাশি অভিযান চালানোর দাবি জোরালো হয়েছে।

Releated Posts

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top