News Flash

  • Home
  • দেশ
  • সন্দেশখালির ঘটনায় ইডি-র দুটি আলাদা রিপোর্ট দিল্লি যাচ্ছে
Image

সন্দেশখালির ঘটনায় ইডি-র দুটি আলাদা রিপোর্ট দিল্লি যাচ্ছে

কলকাতা, ৬ জানুয়ারি (হি.স.) : সন্দেশখালির ঘটনায় দুটি আলাদা আলাদা রিপোর্ট তৈরি করছে ইডি। শনিবার দুটি রিপোর্টই দিল্লি চলে যাচ্ছে। তারপর পরবর্তী পদক্ষেপ করবে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, রিপোর্টে ব্যাখ্যা করা হয়েছে কেন শুক্রবার উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালিতে যা হয়েছে তা বেনজির।

দিল্লীর শীর্ষকর্তাদের সঙ্গে ইতিমধ্যেই একদফা কথা বলেছেন কলকাতার আধিকারিকরা। রিপোর্ট পড়ে সংস্থার শীর্ষকর্তারা কী পদক্ষেপ করবেন তারই অপেক্ষায় রয়েছেন কলকাতার আধিকারিকরা।

ইডি’র এক আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন, এই দুটো রিপোর্টে গোটা ঘটনাটি তুলে ধরা হয়েছে। কী কী কারণে অভিযান চালানো হয়েছিল তা উল্লেখ করে রিপোর্টে হামলার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। কারা হামলা চালাল তা-ও বলা হয়েছে রিপোর্টে। পাশাপাশি, ঠিক কেন তল্লাশি অসমাপ্ত রেখেই ইডি আধিকারিকদের ঘটনাস্থল ছেড়ে পালিয়ে আসতে হয়েছে থাকছে সেটাও।

গত বেশ কয়েক বছর ধরে রাজ্যের কয়েকটি ঘটনায় বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে। এর আগেও একাধিকবার অসহযোগিতার অভিযোগ তুলেছে বিভিন্ন সংস্থা। এমনকী আদালতে হাজির হয়েও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তদন্তে সাহায্য না-করার অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top