News Flash

  • Home
  • দেশ
  • ইডি কর্তার মাথায় ছ’টি সেলাই, সন্দেশখালিতে জখম তিন জনই হাসপাতালে
Image

ইডি কর্তার মাথায় ছ’টি সেলাই, সন্দেশখালিতে জখম তিন জনই হাসপাতালে

কলকাতা, ৫ জানুয়ারি, (হি.স.): তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত তিন ইডি আধিকারিককে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার সেখানেই থাকবেন তাঁরা। তিন জনেরই জ্ঞান রয়েছে। তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত আধিকারিক রাজকুমার রামের মাথায় চোট লেগেছে। তিনি গুয়াহাটির অফিসার। ইডি সূত্রে জানা গিয়েছে, মাথায় পাঁচ-ছ’টি সেলাই পড়েছে। স্ক্যান করানো হয়েছে। তিনি এখন বেসরকারি হাসপাতালের এইচডিইউ বিভাগে ভর্তি। বাকি দুই ইডি আধিকারিকেরও সেলাই পড়েছে। তৃণমূল নেতার বেশ কয়েক জন অনুগামী একসঙ্গে তিন আধিকারিকের উপর হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ।

হাসপাতাল সূত্রে খবর, সে কারণে তিন আধিকারিকের শরীরের ভিতরে কোথাও আঘাত লেগেছে কি না, তা পরীক্ষা করে দেখতে চাইছেন চিকিৎসকেরা। তাই শুক্রবার তাঁদের হাসপাতালে ভর্তি রাখা হবে।

ইডির শীর্ষ আধিকারিকেরা হাসপাতালে গিয়ে আক্রান্তদের খবর নিয়েছেন। দিল্লির সদর দফতর থেকেও খবর নেওয়া হয়েছে। রাজকুমার সহকারী ডিরেক্টর। বাকি দু’জন আধিকারিকের নাম অঙ্কুর এবং সোমনাথ দত্ত। তাঁরাও ভর্তি রয়েছেন হাসপাতালে।

Releated Posts

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026

‘নির্মম কংগ্রেস-জেএমএম সরকার’: ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে দমন-পীড়নের অভিযোগে সরব এনডিএ নেতারা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): নিয়োগ ও ভবিষ্যৎ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঝাড়খণ্ডে চলমান ছাত্র আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের…

ByByNews Desk Aug 11, 2026

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top