News Flash

  • Home
  • দেশ
  • (সংশোধন ) শরদ পাওয়ারের নাতির ঠিকানায় ইডির হানা–ভাইপো নয় নাতি হবে
Image

(সংশোধন ) শরদ পাওয়ারের নাতির ঠিকানায় ইডির হানা–ভাইপো নয় নাতি হবে

মুম্বই, ৫ জানুয়ারি (হি.স.) : ন্যাশনাল কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারের নাতির কোম্পানিতে শুক্রবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিযান চালিয়েছে। এই কোম্পানিটি শরদ পাওয়ারের নাতি রোহিত পাওয়ারের বলে ইডি সূত্রে জানা জানিয়েছে।
মহারাষ্ট্র রাজ্য সমবায় ব্যাঙ্ক কেলেঙ্কারিতে অর্থপাচার মামলার তদন্তের স্বার্থেই এই অভিযান চালায় ইডি। ইডির এক আধিকারিক এই তথ্য জানিয়েছে। ইডি জানিয়েছে, এদিন বারামাতি, পুনে, ঔরঙ্গাবাদ এবং অমরাবতির অন্তত ছটি স্থানে তল্লাশি চালানো হচ্ছে। বারামতি শহরের বারামতি এগ্রোর অফিসেও অভিযান চালানো হয়েছে। ২০১৯ সালের আগস্ট মাসে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ (ইওডব্লু) শাখায় এই মামলাটি দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য, ৩৮ বছরের রোহিত শরদের দাদা আপ্পাসাহেব পওয়ারের নাতি। অজিত হলেন শরদের ছোট ভাই অনন্তের ছেলে। ২০১৭ সালে এনসিপির টিকিটে মহারাষ্ট্র জেলা পরিষদ নির্বাচনে লড়ে রোহিতের রাজনৈতিক যাত্রার শুরু। ২০১৯ সালে মহারাষ্ট্র বিধানসভার ভোটে আহমদনগর জেলার কারজত-জামখেড় বিধানসভা আসন থেকে নির্বাচিত হন তিনি। পশ্চিম মহারাষ্ট্রে এনসিপি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন রোহিত।

Releated Posts

১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিএ কার্যকর, বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা, ৫ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য বর্ধিত ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের বিজ্ঞপ্তি জারি…

ByByNews Desk Aug 5, 2026

উত্তরাখণ্ডে নিষ্ক্রিয় ১৭ রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইসিআই-এর, ২০২৭ বিধানসভা ভোটে প্রতীক নিয়ে লড়তে পারবে না

দেরাদুন, ৫ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিন ধরে কোনও নির্বাচনী কার্যকলাপে অংশ না নেওয়া এবং নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে ব্যর্থ…

ByByNews Desk Aug 5, 2026

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top