News Flash

  • Home
  • প্রধান খবর
  • পশুপতিনাথ মন্দিরে পুজো দিলেন এস জয়শঙ্কর, ভারত ও নেপালের মঙ্গল কামনায় করলেন প্রার্থনা
Image

পশুপতিনাথ মন্দিরে পুজো দিলেন এস জয়শঙ্কর, ভারত ও নেপালের মঙ্গল কামনায় করলেন প্রার্থনা

কাঠমান্ডু, ৫ জানুয়ারি (হি.স.): নেপাল সফরের অন্তিম দিন, শুক্রবার কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে পুজো দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। শুক্রবার সকালে পশুপতিনাথ মন্দিরে গিয়ে যথোচিত ধর্মীয় মর্যাদায় পুজো দিয়েছেন এস জয়শঙ্কর। তিনি চারাগাছও রোপণ করেন, ভারত ও নেপাল দুই দেশের মঙ্গল কামনায় পশুপতিনাথ মন্দিরে পুজো দিয়েছেন তিনি।

এদিন সকালে পশুপতিনাথ মন্দিরে পুজো দেওয়ার পর সামাজিক মাধ্যম এক্স-এ এস জয়শঙ্কর জানিয়েছেন, “পশুপতিনাথ মন্দির দর্শন করে ধন্য হলাম। আমাদের দুই দেশের মঙ্গল এবং বন্ধনের জন্য প্রার্থনা করেছি।” উল্লেখ্য, দু’দিনের সফরে বৃহস্পতিবারই নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছন জয়শঙ্কর। শুক্রবার তাঁর নেপাল সফরের অন্তিম দিন।

Releated Posts

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদির, দিল্লিতে বিজেপির শ্রদ্ধার্ঘ্য

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এ (পূর্বতন…

ByByNews Desk Jun 23, 2026

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top