News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থানের করণপুর আসনে চলছে ভোটগ্রহণ, ভোট দিলেন সুরেন্দ্র পাল সিং
Image

রাজস্থানের করণপুর আসনে চলছে ভোটগ্রহণ, ভোট দিলেন সুরেন্দ্র পাল সিং

শ্রীগঙ্গানগর, ৫ জানুয়ারি (হি.স.): রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার করণপুর বিধানসভা আসনে চলছে ভোটগ্রহণ। শুক্রবার সকালে শুরু হয়েছে ভোটগ্রহণ, সকাল সকাল ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী তথা রাজস্থানের মন্ত্রী সুরেন্দ্র পাল সিং। ভোট দেওয়ার আগে তিনি বলেন, “আমি সরকারের প্রতিটি মেয়াদে মন্ত্রী ছিলাম, আমি ভৈরন সিং শেখাওয়াতের সময় মন্ত্রী ছিলাম, বসুন্ধরা রাজের মেয়াদে দু’বার এবং এখন এই সরকারের অধীনেও, তাই এটা নতুন কিছু নয়। আমার অভিজ্ঞতা দেখে দল যদি আমাকে কোনও পদ ও সম্মান দেয় তাহলে এই অঞ্চলের জন্যও এটা গর্বের বিষয়।”

উল্লেখ্য, কংগ্রেস প্রার্থী গুরমিত সিং কুন্নারের মৃত্যুর পর এই আসনের নির্বাচন বাতিল হয়ে যায়। রাজ্যের ২০০টি বিধানসভা আসনের মধ্যে ১৯৯টি আসনের জন্য ভোট অনুষ্ঠিত হয় ২৫ নভেম্বর এবং ৩ ডিসেম্বর ভোট গণনা হয়। অবশেষে শুক্রবার করণপুর বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top