News Flash

  • Home
  • দেশ
  • ভারতের বৃদ্ধি ও উত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার এনসিসি ক্যাডেটরা : উপ-রাষ্ট্রপতি
Image

ভারতের বৃদ্ধি ও উত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার এনসিসি ক্যাডেটরা : উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): ভারতের বৃদ্ধি ও উত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার এনসিসি ক্যাডেটরা। বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি বলেছেন, “সমস্ত এনসিসি ক্যাডেট-কে সমৃদ্ধ নববর্ষের শুভেচ্ছা। আপনারাই যুবসমাজের গতিশীলতাকে মূর্ত করে তোলেন এবং এনসিসির শৃঙ্খলাবদ্ধ শৃঙ্খলা প্রতিফলিত করেন। আপনারাই আগামী দিনের নেতা এবং ভারতের বৃদ্ধি ও উত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার।”

উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় শুক্রবার দিল্লি ক্যান্টনমেন্টে এনসিসি-র প্রজাতন্ত্র দিবস ক্যাম্প ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। তিনি গার্ড অফ অনার অভিবাদন গ্রহণ করেন। দেশের উন্নতিতে ও ঐক্য বজায় রাখতে এনসিসি-র অবদানের কথা উল্লেখ করেন উপ-রাষ্ট্রপতি। তিনি বলেন, “এনসিসি-র সময়ানুবর্তিতা, স্থিতিস্থাপকতা, আনুগত্য এবং কঠোর পরিশ্রমই আপনাদের সক্রিয়, উৎপাদনশীল নাগরিক এবং এই মহান দেশের সবচেয়ে মূল্যবান মানব সম্পদে পরিণত করে। আপনাদের কর্ম এবং আচরণ দ্বারা, আপনারা সবাই “বৈচিত্র্যের মধ্যে ঐক্য”-র উদাহরণ প্রদান করেন।”

Releated Posts

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top