News Flash

  • Home
  • দেশ
  • মোদীর গ্যারান্টি মানেই গ্যারান্টি পূরণ হওয়ার নিশ্চয়তা : জে পি নাড্ডা
Image

মোদীর গ্যারান্টি মানেই গ্যারান্টি পূরণ হওয়ার নিশ্চয়তা : জে পি নাড্ডা

সোলান, ৫ জানুয়ারি (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার হিমাচল প্রদেশের সোলানে অভিনন্দন সমারোহে নাড্ডা বলেছেন, মিথ্যা বলে রাজনীতি চলে না, মানুষকে ধোঁকা দিয়ে রাজনীতি চলে না। মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে, তাঁদের ভাগ্য পরিবর্তন করতে হবে। আর এই কাজটি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন, তাই আমরা রাজস্থানে জয় পেয়েছি, মধ্যপ্রদেশে জয় পেয়েছি এবং ছত্তিশগড়েও জয় পেয়েছি।

নাড্ডা বলেছেন, দেখতেই দেখতেই ছত্তিশগড়ে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেল, মধ্যপ্রদেশে সমস্ত রেকর্ড ভেঙে গেল এবং রাজস্থানেও পদ্ম ফুটে উঠল। প্রধানমন্ত্রী মোদীর প্রতি জনগণের অটুট বিশ্বাস রয়েছে, যিনি ভারতীয় রাজনীতির সংস্কৃতিকে বদলে দিয়েছেন। নাড্ডার কথায়, এখন যখন দেশকে বিভক্ত করার জন্য জাতিভেদ চলছে, তখন মোদীজি বলেছেন, আমাদের জন্য মাত্র চারটি জাতি আছে… মহিলা, কৃষক, যুবক এবং দরিদ্র।
নাড্ডা জোর দিয়ে বলেছেন, “মোদীর গ্যারান্টি মানেই গ্যারান্টি পূরণের নিশ্চয়তা। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অধীনে প্রতি মাসে ৮০ কোটিরও বেশি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন। আয়ুষ্মান যোজনার অধীনে ৫০ কোটিরও বেশি মানুষ প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top